৬ শরী‘আহ শিক্ষা দেয়া হত। সেজন্য তিনি আমাকে “মাদরাসাতৃত তাজহীয’-এ ভর্তি করেননি, যেটি সিরিয়ায় সে সময় উচ্চ মাধ্যমিক স্তর ছিল’ । এর একটা কারণ এটাও হতে পারে যে, বাবা চাইতেন তার সন্তান হানাফী ফিকহে ব্যুৎপত্তি লাভ করুক । কিন্তু সিরিয়ায় তখন হানাফী ফিকহ পড়ার জন্য উচ্চ মাধ্যমিক স্তরের কোন ভাল ধৰ্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। সেজন্য তিনি বাড়িতেই তার সন্তানকে তাজবীদ সহ কুরআন মুখস্থ করান পাশাপাশি নাহু, ছরফ ও হানাফী ফিকহ ‘মুখতাছারুল কুদূরী’ পড়ান। তাছাড়া এ সময় আলবানী মুহাম্মাদ সাঈদ বুরহানী নামে এক হানাফী ছুফী শিক্ষকের নিকট হানাফী ফিকহ ‘মারাকিল ফালাহ’, আরবী ব্যাকরণের “শুযুরুয যাহাব’ ও বালাগাতের কতিপয় আধুনিক গ্রন্থ পাঠ করেন । পরবর্তীতে তিনি সিরিয়ার প্রখ্যাত সালাফী বিদ্বান মুহাম্মাদ বাহজাতুল বায়তারের (১৮৯৪-১৯৭৬) দরসে উপস্থিত হতেন। তিনি আলেপ্পোর খ্যাতনামা মুহাদ্দিছ ও এতিহাসিক মুহাম্মাদ রাগেব আত-তাব্বাখের নিকট থেকে হাদীছের ‘ইজাযাত’ বা সনদ লাভ করেন। ইলমে হাদীছের প্রতি মনোনিবেশ : বাল্যকাল থেকেই পড়ার প্রতি আলবানীর ঝৌক ছিল প্রবল । এ সময় তিনি আরবী কিচ্ছা-কাহিনী, ইউরোপীয় গোয়েন্দা কাহিনী ও ইতিহাসের বিভিন্ন বই পড়তেন বাবার সাথে ঘড়ির দোকানে কাজ করার সময় সুযোগ পেলেই তিনি দামেশকের উমাইয়া মসজিদে দরসে বসতেন । এ মসজিদের পশ্চিম গেটের সন্নিকটে আলী মিসরী নামক একজন ব্যক্তির পুরাতন বই ও পত্রিকা বিক্রির দোকান ছিল । তিনি সেখানে প্রায়ই যেতেন এবং পছন্দনীয় বই পড়ার জন্য ধার নিয়ে আসতেন । একদিন খ্যাতনামা মিসরীয় বিদ্বান সাইয়িদ রশীদ রিযা (১৮৬৫-১৯৩৫) সম্পাদিত ‘আল-মানার’ পত্রিকাটি তীর গোচরীভূত হয়। সেখানে তিনি ইমাম গাযালীর ‘ইহ্ইয়াউ উলুমিদ্দীন’ গ্রন্থের উপর একটি সমালোচনামূলক প্রবন্ধ দেখতে পান। তিনি পত্রিকাটি নিয়ে গিয়ে গোটা প্রবন্ধটি পড়েন । উক্ত প্রবন্ধে হাফেয যায়নুদ্দীন ইরাকী লিখিত ‘আল-মুগনী আন হামলিল আসফার ফিল আসফার ফী তাখরীজে মা ফিল ইহ্ইয়া মিনাল আখবার’-এর উল্লেখ দেখতে পেয়ে সেটি সংগ্রহের জন্য বাজারের বইয়ের দোকানগুলোতে তার ভাষায় ‘দিশেহারা প্রেমিকের ন্যায়’ (১৫, ৯১৮) ঘুরতে থাকেন। অবশেষে এক দোকানে ৪ খণ্ডে মুদ্রিত পরম কাঙ্খিত গ্রন্থটি পেয়ে যান। কিন্তু কিনতে অপারগ হওয়ায় তিনি বইটি পড়ার জন্য ধার নেন। তিনি গ্রন্থটিকে নকল করে ৩ খণ্ডে দুই হাযার ১২ পৃষ্ঠায় সুবিন্যস্ত করেন । তখন তীর বয়স ছিল মাত্র ১৭/১৮ বছর । এভাবে সাইয়িদ রশীদ রিযার এ প্রবন্ধ পাঠের মাধ্যমে তীর অন্তরে ছহীহ-যঈফ হাদীছ যাচাই-বাছাইয়ের এক ইলাহী অনুপ্রেরণা সৃষ্টি হয়। হাদীছের প্রতি সন্তানের অনিঃশেষ আগ্রহ লক্ষ্য করে পিতা টিপ্ননী কেটে প্রায়শই বলতেন, এ ৷ 2০ ৩344 ‘ইলমে হাদীছ দরিদ্রদের পেশা’ । ক্রমেই হাদীছের প্রতি শায়খ আলবানীর আগ্রহ আরো বৃদ্ধি পেতে থাকে। তিনি তার জীবিকার জন্য মঙ্গলবার ও শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকী দিনগুলোতে মাত্র তিন ঘণ্টা ঘড়ি মেরামতে ব্যয় করতেন । বাকী সময় ব্যয় হত জ্ঞান অর্জন ও গ্রন্থ প্রণয়নে । তিনি হাদীছের মুদ্রিত গ্রন্থাবলী ও দুর্লভ পাণ্ডুলিপি অধ্যয়নের জন্য দামেশকের সুপ্রাচীন যাহেরিয়া লাইব্রেরীতে প্রত্যেক দিন ৬/৮ ঘণ্টা নিয়মিত পড়াশুনা করতেন। কখনো কখনো ১২ ঘণ্টা
— পৃষ্ঠা ৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।