ইসলামে হাদীছের গুরুত্ব ও মর্যাদা
/ ٢٤
📝 نص 📖 PDF

অনুবাদকের নিবেদন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনাদর্শ । এর শিকড় প্রোথিত রয়েছে আল্লাহ প্রেরিত ‘অহি’র মধ্যে । অহি দু’প্রকার। ১. পঠিত অহি (/: ৯2) তথা আল-কুরআন ২. অপঠিত অহি (9:4 5-5) তথা হাদীছ এ দু’টির সম্পর্ক অবিচ্ছেদ্য । কুরআন মাজীদ যেন ইসলামী শরী‘আতের দীপ্তিমান প্রদীপ, আর হাদীছ তার বিচ্ছুরিত আলোর বন্যা । আলোহীন প্রদীপ যেমন, হাদীছ ছাড়া কুরআন মাজীদও তেমন । ইসলামরূপ মহীরুহের মূল ও কাণ্ড কুরআন, আর হাদীছ তার প্রক্ষিপ্ত শাখা-প্রশাখা । শাখা-প্রশাখা ও পত্র-পল্পব ছাড়া যেমন বৃক্ষ তার অস্তিত্‌ টিকিয়ে রাখতে পারে না, তেমনি হাদীছ ছাড়াও কুরআনী বিধান যথার্থরূপে বাস্তবায়িত হতে পারে না। ইসলামী জীবনাদর্শের হৃৎপিণ্ড কুরআন মাজীদ, আর হাদীছ তার সাথে সংযুক্ত ধমনী । যেটি প্রতিনিয়ত তাজাতপ্ত শোণিতধারা প্রবাহিত করে ইসলামরূপ দেহ্যন্ত্রের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গকে সঞ্জীবিত, সতেজ ও কার্যকর রাখতে অসীম ভূমিকা পালন করছে। ইসলামে হাদীছের গুরুত্ব ও মর্যাদা অনস্বীকার্য । কুরআন মাজীদে ইসলামী শরী‘আতের মৌল নীতিমালা বিধৃত হয়েছে সংক্ষিপ্তাকারে, আর হাদীছে রয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা । যা রাসূলুল্লাহ (ছাঃ)-এর কপোলকল্পিত কোন বাণী নয়; বরং তা আল্লাহ্‌র পক্ষ হতে প্রেরিত ‘অহি’ । মহান আল্লাহ বলেন, ‘রাসূল তার ইচ্ছামত কিছু বলেন না, যতক্ষণ না তার নিকটে অহি নাযিল হত’ (নাজম ৩-৪) । ‘আমি আমার প্রতি যা অহি করা হয় কেবল তারই অনুসরণ করি’ (আহকাফ ৯) । মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্যের মানদণ্ড হল হাদীছের প্রতি বিশ্বাস ৷ রাসুলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি মুহাম্মাদের আনুগত্য করল, সে আল্লাহ্র আনুগত্য করল। আর যে ব্যক্তি মুহাম্মাদের অবাধ্যতা করল, সে আল্লাহ্র অবাধ্যতা করল । মুহাম্মাদ হলেন লোকদের মধ্যে পার্থক্যকারী’ ৷” ইসলামী শরী‘আতে হাদীছের এরূপ গুরুত্ব কেবলমাত্র ছহীহ হাদীছের ক্ষেত্রেই প্রযোজ্য । কোন যঈফ-জাল ও বানোয়াট হাদীছের ক্ষেত্রে নয়। আধুনিক যুগের বিশ্ববরেণ্য হাদীছ বিশারদ শায়খ মুহাম্মাদ নাছিরুদ্দীন আলবানী (১৯১৪- ১৯৯৯) সংক্ষিপ্তাকারে ইসলামী শরী‘আতে হাদীছের গুরুত্ব ও মর্যাদা তুলে ধরেছেন তার ‘মানযিলাতুস সুন্নাহ ফিল ইসলাম ওয়া বায়ানু আন্নাহু লা য়ুসতাগনা আনহা বিল কুরআন’ (OTLAL lee Gx) of 02১ 6১০) ও | U০) নামক ছোট্ট পুত্তিকায় । পুস্তিকাটির কলেবর ছোট হলেও এর ইলমী মূল্য অপরিসীম । এ গ্রন্থ পাঠে আধুনিক ব্যস্ত পাঠক ইসলামে হাদীছের গুরুত্ব ও মর্যাদা সহজেই বুঝতে পারবেন বলে আমাদের দৃঢ় AURA TTT! tI! ১. বুখারী, হাদীছ নং ৭২৮১, ‘কুরআন ও সুন্নাহকে আকড়ে ধরা’ অধ্যায়, অনুচ্ছেদ-২; মিশকাত, হাদীছ নং ১৪৪, ‘ঈমান’ অধ্যায়, ‘কুরআন ও সুন্নাহকে আকড়ে ধরা’ অনুচ্ছেদ ।

— صفحة ٤ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.