ইসলামে হাদীছের গুরুত্ব ও মর্যাদা
/ ২৪ ›
📝 লেখা 📖 পিডিএফ

২৪ এরপর যে দ্বন্দ্বের দিকে আমি ইঙ্গিত করেছি তা বর্ণনা করা আমার জন্য সঙ্গত হবে। এ ব্যাপারে আমার বক্তব্য হল-মু‘আযের এই হাদীছটি বিচার-ফায়ছালার ক্ষেত্রে বিচারকের অনুসৃত পদ্ধতির ব্যাপারে তিনটি স্তর প্রবর্তন করে। কুরআনে না পাওয়া পর্যন্ত হাদীছে রায় অনুসন্ধান করা এবং হাদীছে না পাওয়া পর্যন্ত ইজতিহাদের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা বিচারকের জন্য বৈধ নয়। ইজতিহাদের ক্ষেত্রে সকল আলেমের নিকট এটা একটা সঠিক মানহাজ বা পদ্ধতি । তারা এও বলেছেন, ১] /2। |৮; ১ ১,9 হাদীছ পাওয়া গেলে যুক্তি বাতিল’ ৷ কিন্তু সুন্নাহ্‌র ক্ষেত্রে এটি সঠিক নয়। কারণ হাদীছ আল্লাহ্র কিতাবের উপর ফায়ছালা প্রদানকারী এবং তার ব্যাখ্যাকারী । তাই কুরআনে পাওয়ার সম্ভাবনা থাকলেও হাদীছে বিধান তালাশ করা আবশ্যক । কারণ কুরআনের সাথে হাদীছের সম্পর্ক, হাদীছের সাথে ইজতিহাদের মতো কস্মিনকালেও নয় & ১৩ ৯ 5 OTA ee Ll Sh) (১৬ । বরং কুরআন ও হাদীছকে এক উৎস গণ্য করা আবশ্যক । এদের মধ্যে কখনো কোন পার্থক্য নেই । রাসূলুল্লাহ (ছাঃ) এদিকে ইঙ্গিত করে বলেছেন, 4 3 4০ ৩14) =| ‘জেনে রাখ! আমি কুরআন ও তার ন্যায় আরেকটি বস্তু (হাদীছ) প্রাপ্ত হয়েছি' ৷: তিনি আরো বলেছেন, ৮ 1১ এ ৬৮% ১) >| ‘হাওযে কাওছারে আমার নিকট পৌছার পূর্ব পর্যন্ত এ দু'টো কখনো পৃথক হবে না’ ।*২ সুতরাং কুরআন ও হাদীছের মধ্যে উল্লিখিত বিভাজন সঠিক নয়। কেননা এটা উভয়ের মধ্যে পার্থক্যের দাবি করে। পূর্ববর্তী বর্ণনার আলোকে যেই দাবি ভিত্তিহীন । আমি এই বিষয়টার দিকেই দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম । যদি সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে থাকি তাহলে তা আল্লাহ্‌র পক্ষ থেকে । আর ভুল সিদ্ধান্তে উপনীত হয়ে থাকলে আমার নিজের পক্ষ থেকে । আল্লাহ্র কাছে মিনতি, তিনি যেন আমাদেরকে ও আপনাদেরকে পদস্থলন ও তার যাবতীয় অসস্তুষ্টিমূলক কাজ থেকে রক্ষা করেন। CARES ULE SUS ২১. আবু দাউদ, হাদীছ নং ৪৬০৪, সুন্নাহ’ অধ্যায়, অনুচ্ছেদ-৬; মিশকাত, হাদীছ নং ১৬৩, ‘ঈমান’ অধ্যায়, ‘কুরআন ও সুন্নাহকে আকড়ে ধরা’ অনুচ্ছেদ । ২২. মুওয়াত্তা মালেক, হাদীছ নং ৩৩৩৮, ‘আল-জামে’ অধ্যায়, ‘তাকদীরের বিষয়ে বিতর্ক করা নিষেধ’ অনুচ্ছেদ; হাকেম, হাদীছ নং ৩১৯, ‘ইলম’ অধ্যায়, সনদ হাসান ৷

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।