ইসলামে হাদীছের গুরুত্ব ও মর্যাদা
/ ২৪
📝 লেখা 📖 পিডিএফ

২৩ যেহেতু আমার এঁ প্রকল্প ভেস্তে গেছে, সেহেতু ইনশাআল্লাহ অন্য কোন উপলক্ষ্যে আমার ফিকহ চর্চাকারী ভাইদের জন্য এমন এক সুক্ষ্ম গবেষণা পদ্ধতি উদ্ভাবনের তৌফীক লাভ করব, যা তাদেরকে সহযোগিতা করবে এবং হাদীছের যে সকল উৎস খগন্থের দিকে ফিরে যাওয়ার মাধ্যমে হাদীছের মান জানা যায় তা তাদের জন্য সহজ করে দিবে। এবং আমি তাদের জন্য এ সকল গ্রন্থের বৈশিষ্ট্যাবলী ও সেগুলোর মধ্যে কোনগুলোর উপর নির্ভর করা যায় তাও বর্ণনা করব । আল্লাহই উত্তম তৌফীক দাতা । ইজতিহাদ সম্পর্কিত মু‘আয (রাঃ)-এর হাদীছের দুর্বলতা ও তার মন্দ দিক (i Sand by SNS Ss Eade nb): আমার আজকের বক্তব্য শেষ করার পূর্বে একটি প্রসিদ্ধ হাদীছের দিকে উপস্থিত শ্রোত্মণ্ডীর দৃষ্টি আকর্ষণ করা অতীব যরূরী মনে করছি । উচ্বুলে ফিকহের প্রায় সকল গ্রন্থেই এ হাদীছটি উল্লিখিত আছে। কারণ সনদের দিক থেকে হাদীছটি দুর্বল এবং ইসলামী শরী‘আতে কুরআন ও হাদীছের মধ্যে পার্থক্য করা জায়েয নয় ও দু’টিকে এক সাথে আঁকড়ে ধরা ওয়াজিব মর্মে আমাদের আজকের বক্তব্যে উপনীত সিদ্ধান্তে র বিরোধী । আর সেটা হচ্ছে মু‘আয বিন জাবাল (রাঃ)-এর হাদীছ। তাঁকে ইয়েমেনে প্রেরণকালে রাসূলুল্লাহ (ছাঃ) বলেছিলেন, 4 ০, : এ ESL , i :U6 dt OY: JG dd Ls: db rp :J6 MILLI TA BI Te) GH Gh dl Ws :I6 i ‘তুমি কি দিয়ে বিচার করবে’? তিনি বললেন, আল্লাহ্‌র কিতাব তথা কুরআন দ্বারা রাসূল (ছাঃ) বললেন, যদি তাতে না পাও? তিনি বললেন, রাসূলের হাদীছ দ্বারা ৷ রাসূল (ছ৷ঃ) বললেন, যদি তাতেও না পাও? তিনি বললেন, আমি আমার বিবেক দ্বারা ইজতিহাদ করব এবং ক্রটি করব না । রাসূল (ছাঃ) বললেন, আল্লাহ্‌র রাসূল যা পছন্দ করেন তা তাঁর প্রেরিত দূতকে যে আল্লাহ করার তৌফীক দিয়েছেন তার জন্য যাবতীয় প্রশংসা’ ।** এ হাদীছের সনদের দুর্বলতা বর্ণনা করার অবকাশ এখন নেই । ‘সিলসিলা যঈফা'য় এর কারণ বিস্তারিতভাবে আলোচনা করেছি। এখন আমার জন্য আমীরুল মুমিনীন ফিল হাদীছ ইমাম বুখারী (রহঃ)-এর কথা উল্লেখ করাই যথেষ্ট হবে। তিনি উক্ত হাদীছ সম্পর্কে বলেছেন, £৯ ৩4> হাদীছটি মুনকার’ । ২০. আবূদাউদ, হাদীছ নং ৩৫৯২, ‘বিচার’ অধ্যায়, অনুচ্ছেদ-১১; তিরমিযী, হাদীছ নং ১৩২৭, ‘বিধি-বিধান’ অধ্যায়, অনুচ্ছেদ-৩; মিশকাত, হাদীছ নং ৩৭৩৭, ‘নেতৃত্ব ও বিচার’ অধ্যায়, অনুচ্ছেদ-২; সিলসিলাতুল আহাদীছ আয-যঈফা ওয়াল মাওযযূ‘আহ, হাদীছ নং ৮৮১

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।