ইসলামে হাদীছের গুরুত্ব ও মর্যাদা
/ ২৪
📝 লেখা 📖 পিডিএফ

১৬ US ক, als esl, hs pl, aS ln ‘এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে নিষ্কলুষ অন্তরের অধিকারী, গভীর পাণ্ডিত্যের অধিকারী এবং কম ভানকারী’ । এতদসত্ত্বেও তারা /৮ শব্দের প্রকৃত উদ্দেশ্য বুঝতে ভুল করেছিলেন। যদি রাসুলুল্লাহ (ছাঃ) তাদেরকে তাদের ভুল থেকে নিবৃত্ত না করতেন এবং বুঝিয়ে না দিতেন যে, আয়াতে উল্লিখিত //৬ দ্বারা শিরক উদ্দেশ্য, তাহলে আমরাও তাদের ভুলের অনুসরণ করতাম ৷ কিন্তু আল্লাহ তা'আলা রাসুলুল্লাহ (ছা1৪)-এর দিকনির্দেশনা ও হাদীছ দ্বারা আমাদেরকে এখেকে রক্ষা করেছেন। দ্বিতীয় উদাহরণে উল্লিখিত হাদীছ যদি না থাকত তাহলে আয়াতের প্রকাশ্য ভাব অনুযায়ী শত্ৰুভীতির শর্ত আরোপ না করলেও অন্তত নিরাপদ অবস্থায় সফরে ছালাত কছর করার ব্যাপারে আমরা সন্দিঞ্ধ থেকে যেতাম, যেমনটি কিছু ছাহাবী বুঝেছিলেন। যদি ছাহাবীগণ রাসূলুল্লাহ (ছাঃ)-কে সফর অবস্থায় ছালাত কছর করতে না দেখতেন, তাহলে তারাও কছর করতেন না । আর তারা নিরাপদ অবস্থায় সফরে তার সাথে ছালাত কছর করতেন । তৃতীয় উদাহরণে উল্লিখিত হাদীছ যদি না থাকত তাহলে আমাদের জন্য হালালকৃত কিছু পবিত্র বস্তুকে আমরা হারাম সাব্যস্ত করতাম ৷ যেমন : ফড়িং, মাছ, কলিজা ও প্রীহা । চতুৰ্থ উদাহরণে উল্লিখিত কতিপয় হাদীছ যদি না থাকত তাহলে আল্লাহ তাঁর নবী (ছাঃ)-এর যবানে আমাদের জন্য যেসব বস্তু হারাম করেছেন, সেগুলোকে আমরা হালাল গণ্য করতাম । যেমন : হিংস্র জন্তু ও ধারালো নখ বিশিষ্ট পাখি। অনুরূপভাবে পঞ্চম উদাহরণে উল্লিখিত হাদীছগুলো যদি বিদ্যমান না থাকত তাহলে হালাল মনে করতাম। যেমন : স্বর্ণ ও রেশম । এজন্য কতিপয় পূর্বসূরী বিদ্বান বলেছেন, .০৮$। ৮ ৮% | ‘হাদীছ কুরআনের উপর ফয়ছালা করে’ । আহলে কুরআনের ভ্রষ্টতা (| ১ ৩1 2 ৮৯ 0১০৯) : দুঃখজনক যে, কতিপয় আধুনিক মুফাসসির ও লেখক শুধু কুরআনের উপর নির্ভর করে শেষ দু*টি উদাহরণে উল্লিখিত হিংস্র জন্তু ভক্ষণ করা এবং স্বর্ণ ও রেশম পরিধান করা জায়েয বলে মত প্রকাশ করেছেন। এমনকি বর্তমান যুগে ‘আহলে কুরআন’ নামধারী একটি গোষ্ঠীর অস্তিত্‌ও পরিলক্ষিত হচ্ছে, যারা ছহীহ হাদীছের সহযোগিতা ছাড়াই কুরআন মাজীদের কপোলকল্পিত ও মস্তিষ্কপ্রসূত তাফসীর করছে। তাদের নিকট হাদীছ তাদের খেয়াল-খুশির অনুগামী ৷ যেসব হাদীছ তাদের

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।