১৫ 4) (= ০ ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, প্রত্যেক তীক্ষ দাতওয়ালা হিংস্র জন্তু এবং ধারালো নখ বিশিষ্ট পাখি খেতে রাসূলুল্লাহ (ছাঃ) নিষেধ করেছেন।’* এ জাতীয় বস্তু হারাম হওয়া সম্পর্কে আরো অনেক হাদীছ বর্ণিত হয়েছে। যেমন খায়বারের দিন রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ECW IE ৩ ১) ৬ 2১0) 22 024 2 ‘নিশ্চয়ই আল্লাহ ও তাঁর রাসূল গৃহপালিত গাধার গোশত খেতে তোমাদেরকে নিষেধ করেছেন। কেননা ওটা অপবিত্র’ ৷ চলর জারা: A Ce VTA ৩; ‘বল, আল্লাহ স্বীয় বান্দাদের জন্য যেসব শোভার বস্তু ও পবিত্র জীবিকা সৃষ্টি করেছেন তা কে হারাম করেছে’? (আ'রাফ ৩২)। হাদীছই বর্ণনা করেছে যে, কিছু শোভার বস্তু হারাম । রাসূলুল্লাহ (ছাঃ) থেকে ছহীহ সুত্রে বর্ণিত আছে যে, একদিন তিনি তাঁর ছাহাবীদের নিকট আসলেন। তখন তার এক হাতে রেশম ও অন্য হাতে স্বর্ণ ছিল । তিনি (ছাঃ) বললেন, MEU > CASS HG ul ‘এ দু'টো জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, কিন্তু মহিলাদের জন্য হালাল’ ৷”২ এ মর্মে ছহীহ বুখারী, ছহীহ মুসলিম ও অন্যান্য গুন্থে অনেক হাদীছ বর্ণিত রয়েছে। হাদীছ ও ফিকহে অভিজ্ঞ ব্যক্তিদের নিকট এ জাতীয় অনেক পরিচিত উদাহরণ বিদ্যমান রয়েছে। ভ্রাতৃবৰ্গ! পূর্ববর্তী আলোচনা থেকে আমাদের নিকট ইসলামী শরী‘আতে হাদীছের গুরুত্ব প্রতিভাত হল । আমরা যেসব উদাহরণ উল্লেখ করিনি সেগুলো ব্যতীত শুধু উল্লিখিত উদাহরণগুলোর প্রতি যদি আমরা দৃষ্টি নিবদ্ধ করি তাহলে নিশ্চিত হব যে, হাদীছ ছাড়া সঠিকভাবে কুরআন বুঝার কোন উপায় নেই । প্রথম উদাহরণে ছাহাবায়ে কেরাম আয়াতে উল্লিখিত 4৮ শব্দের প্রকাশ্য অর্থ বুঝেছিলেন। অথচ ইবনু মাস‘উদ (রাঃ)-এর ভাষ্য অনুযায়ী তাঁরা ছিলেন, ৯ ১০. মুসলিম, হাদীছ নং ১৯৩৪, ‘শিকার ও যবেহ’ অধ্যায়, অনুচ্ছেদ-৩; মিশকাত, হাদীছ নং ৪১০৫ ‘শিকার ও যবেহ’ অধ্যায়, ‘যে সকল প্রাণী খাওয়া হালাল ও যা হারাম’ অনুচ্ছেদ । ১১. বুখারী, হাদীছ নং ৫৫২৮ ‘যবেহ ও শিকার’ অধ্যায়, ‘গৃহপালিত গাধার গোশত’ অনুচ্ছেদ; মুসলিম, হাদাছ নং ১৯৪০, ‘শিকার ও যবেহ’ অধ্যায়, অনুচ্ছেদ-৫ ৷ ১২. ইবনু মাজাহ, হাদীছ নং ৩৫৯৫, ‘পোষাক-পরিচ্ছদ’ অধ্যায়, অনুচ্ছেদ-১৯; সিলসিলা ছহীহা, হাদীছ নং ৩৩৭, হাদীছটি ছহীহ ৷
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।