111110://1519171101-4/0101017555-001 ৪১৪ সহীহ মুসলিম রি প্র ভিলা তা পা লিড পা পপি পা পাগলা পাশা 2০5 ঞ্ঠ ৬৩ ৩১৩ ১58 1০ উপ ৮৩ টেবিতিত 53455 এ ডি ৩১৯৯। মাহরীর মুক্ত করা গোলাম আবু সাঈদ থেকে বর্ণিত। মদীনায় তারা একবার দুর্ভিক্ষ ও অভাব অনটনের সম্মুখীন হন। তিনি আবু সাঈদ খুদরীর (রা) কাছে এসে বললেন, “আমি অধিক সন্তানের অধিকারী এবং অভাব অনটনের অতি কষ্টে দিন কাটাচ্ছি। তাই আমি আমার সন্তানদের নিয়ে কোন উর্বর এলাকায় চলে যেতে মনস্থ করেছি। একথা শুনে আবু সাঈদ খুদরী রো) বললেন, তা করো না, বরং সর্বাবস্থায় মদীনায় অবস্থান কর। একবার আমরা আল্লাহর নবী সান্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাইরে রওয়ানা হলাম । আমার ধারণা (রোবীর সন্দেহ) তিনি বলেছেন, আমরা “উস্ফান' পর্যস্ত গিয়ে পৌছলাম এবং সেখানে কয়েক রাত কাটালাম । লোকেরা বললো, আল্লাহর কসম! আমরা এখানে অযথা সময় কাটাচ্ছি। অথচ আমাদের সন্তান-সন্ততি পিছনে রয়ে গেছে। তাদের নিরাপত্তার ব্যাপারে আমরা উদ্বিগ্ন অর্থাৎ শক্রদের দ্বারা তাদের আক্রান্ত হবার আশংকা করছি।) এ খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌছলে তিনি বললেন £ তোমাদের যে কথা আমার কাছে পৌছেছে এটা কেমন কথা? রাবী বলেন, আমার স্মরণ নেই যে, (এ দু'টির) কোনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন- তিনি বলেছেন, সেই খোদার শপথ যার নামে আমি শপথ করে থাকি অথবা তিনি বলেছেন, সেই মহান সত্তার শপথ, যার হাতে আমার জীবন! অবশ্যি আমি সংকল্প করেছি অথবা যদি তোমরা চাও (রাবী বলেন, এ দুটি কথার মধ্যে তিনি কোনটি বলেছিলেন তা আমার মনে নেই), তাহলে আমি আমার উটকে রওয়ানা করার জন্য নির্দেশ দেব এবং মদীনায় না পৌছা পর্যন্ত একে থামাব না। তিনি আরো বললেন, “হে আল্লাহ! ইবরাহীম আলাইহিস সালাম মন্কাকে সম্মানিত করে তা হারাম করেছেন, আর আমি মদীনাকে দুই পাহাড়ের আইর ও ওহুদ) মধ্যবর্তী স্থানকে হেরেম ঘোষণা করলাম। এখানে রক্তপাত করা চলবে না, যুদ্ধের জন্য অস্ত্র বহন করা যাবে না এবং পশুর খাদ্য সংহের উদ্দেশ্য ছাড়া এখানকার কোন গাছের পাতা ঝরানো যাবে না। হে আল্লাহ! আমাদের শহরে বরকত দান করুন, হে আল্লাহ । আমাদের সা'-এ বরকত দান করুন, আমাদের মুদ্দে বরকত দান করুন । হে আল্লাহ! আমাদের সা'-এ বরকত দান করুন, আমাদের মুদ্দে বরকত দান করুন এবং আমাদের শহরে বরকত দান করুন । হে আল্লাহ! এসব বরকতের সাথে আরো দু*টি বরকত দান করুন| (তিনি আরো বললেন,) যে মহান সত্তার হাতে আমার জীবন তার শপথ মদীনায় এমন কোন ঘাটি ও প্রবেশপথ বা অলিগলি নেই যেখানে দুইজন ফেরেশতা পাহারারত নেই। এই ফেরেশতাগণ তোমাদের মদীনা পৌছা পর্যস্ত এভাবে পাহারা দিতে থাকবে । তারপর তিনি লোকদের উদ্দেশ্যে বললেন $ তোমরা রওয়ানা হও । (রাবী বলেন) আমরা রওয়ানা করে মদীনায়
— পৃষ্ঠা ৪২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।