111110://1519171101-4/0101017535-001 ৩৭০ সহীহ মুসলিম ৃ 394৮০৩০6০৫6 42 (০১০৪ 0০৭৪ পাতা ৩১০৯। ইবনে জুরায়েজ বলেন, আমি আবদুল্লাহ ইবনে উবায়েদ ইবনে উমায়ের ও ওয়ালিদ ইবনে 'আতাকে হারিস ইবনে আবদুল্লাহ ইবনে আবু রাবী*আর সূত্রে (নিম্নের হাদীস) বর্ণনা করতে শুনেছি। আবদুল্লাহ ইবনে উবায়েদ বলেন, আবদুল মালিক ইবনে . মারওয়ানের শাসনামলে হারিস ইবনে আবদুল্লাহ তার কাছে একটি প্রতিনিধিদল পাঠান । আবদুল মালিক বললেন, আমি মনে করি, আবু খুবায়ের তের্থাৎ ইবনে যুবায়ের) আয়েশার (রা) সূত্রে [কা*বা ঘরের সংস্কার বিষয়ে মহানবীর (সো) অভিপ্রায় সম্পর্কে! কিছু শুনেননি। হারিস (রা) বলেন, হ্যা, আমিও আয়েশা (রা) থেকে এ হাদীস শুনেছি। আবদুল মালিক বললেন, আপনি তাকে (আয়েশা) কি বলতে শুনেছেন? হারিস বলেন, তিনি বললেন, রাসূলুল্লাহ সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ “তোমার গোত্রের লোকেরা কা'বা ঘর (এর মূল ভিত্ থেকে) ছোট করে ফেলেছে, যদি তোমার গোত্রের লোকেরা শির্ক যুগের অতি কাছাকাছি না হত, তাহলে তারা যা ছেড়ে দিয়েছে, আমি সেই ভিত্তির ওপর তা পুনস্থাপন করতাম । আমার ইনতিকালের পর তোমার গোত্রের লোকেরা যদি তা পুননির্মাণ করার পদক্ষেপ নেয়, তাহলে আমি তোমাকে- তারা কতটুকু স্থান ছেড়ে দিয়েছে তা দেখিয়ে দিচ্ছি।” অতঃপর তিনি (নবী সা.) তাকে (আয়েশা) প্রায় সাতগজ জায়গা দেখিয়ে দিলেন। এ হল আবদুল্লাহ ইবনে উবায়েদ বর্ণিত হাদীস। ওয়ালীদ ইবনে 'আতা এর সাথে আরো যোগ করেছেন ঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন $ “আর আমি জমিনের সমতলে কাবার দু”টি দরজা বানাতাম- একটি পূর্বদিকে ও অপরটি পশ্চিম দিকে । (হে আয়েশা!) তুমি জান, তোমার গোত্রের লোকেরা কাবা ঘরের দরজা কেন এত উঁচু করেছে?” আয়েশা (রো) বলেন, আমি বললাম, না। তিনি বললেন £ “অহংকারের বশবর্তী হয়ে- যাতে তারা নিজেদের পছন্দসই লোককে তাতে প্রবেশের অনুমতি দিতে পারে । আর তখনকার অবস্থা ছিল এই যে, যখন কোন লোক ভিতরে প্রবেশ করতে চাইত, তাকে তারা সিঁড়ি দিয়ে উঠতে দিত । কিন্ত সে যখন ভিতরে প্রবেশ করতে যেত, ঠিক তখনই তারা তাকে ধাক্কা দিত । ফলে সে নীচে পড়ে যেত।” এবার আবদুল মালিক, হারিসকে রো) বললেন, আপনি নিজে কি আয়েশাকে রো) এ কথা বলতে শুনেছেন? তিনি বললেন, হ্যা । হারিস বলেন, আবদুল মালিক তার ছড়ি দিয়ে কিছু সময় মাটি খুড়তে থাকলো । অতঃপর বললো, আমি তার নানার দির্দারাছতে বাহানা ররর ভারা?! 882-7-5268.48281887852: 5৬2৮ ০০ 59 4 ৪০% ২০৫ ৬০৫০০ ০০ 34০ ৩৬৬০ ১৮৮৮4 ১০ ০:০২ রি :৫৮১/০০৮৪৩))। পা পা
— পৃষ্ঠা ৩৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।