111110://1519171101-4/0101017535-001 ৩৬৮ সহীহ মুসলিম ৩১০৮। "আতা থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়াধীদ ইবনে মুঁআবিয়ার শাসনামলে সিরিয়াবাসীদের সাথে যুদ্ধ চলাকালে মক্কায়) কা'বা শরীফ ভস্মীভূত হয়ে যা হবার তাই হল। ইবনে যুবায়ের (রা) তা (মেরামত বা সংস্কার না করে) এ অবস্থায় ফেলে রাখলেন। এ অবস্থায় হজ্জের মওসুম এসে গেল এবং লোকদের সমাগম হতে লাগলো । ইবনে যুবায়েরের উদ্দেশ্য ছিল- কা'বা ঘরের এ অবস্থা দেখিয়ে লোকদেরকে সিরীয়দের বিরুদ্ধে যুদ্ধের জন্য উত্তেজিত করা, উৎসাহিত করা । যখন লোকজন সমবেত হলো, তিনি বললেন, হে লোকেরা! আপনারা আমাকে কা'বা ঘর সম্পর্কে পরামর্শ দিন। এখন আমি কি তা ভেঙ্গে নতুন করে গড়ব, না যে অবস্থায় আছে এর ওপর মেরামত করে দেবো? ইবনে আব্বাস (রো) বললেন, এ ব্যাপারে আমি যা ভেবে চিন্তে দেখেছি তা হলো, কা'বা ঘরের যে পরিমাণ ক্ষতি সাধিক হয়েছে তা আপনি মেরামত করে দিন এবং ' লোকদের ইসলাম গ্রহণের সময় তা যে অবস্থায় ছিল, তাদের ইসলাম গ্রহণের সময় তা যে পাথরের গড়া ছিল সে অবস্থা বা আকৃতি ও স্তন্তের ওপর ঠিক রাখা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত প্রাপ্তির সময় তা যে অবস্থায় ছিল কা*বাকে সে অবস্থায় রেখে দিন। অতঃপর ইবনে যুবায়ের রো) বললেন, যদি আপনাদের কারো ঘর পুড়ে যায় তাহলে তা নতুন করে তৈরী না করা পর্যন্ত সে সক্তরষ্ট হতে পারে না। অথচ আপনাদের মহান প্রভুর ঘরের অবস্থা কী যো আপনাদের নিজেদের ঘরের চেয়ে বহুগুণ গুরুতৃপূর্ণ)? আমি আমার প্রতিপালকের কাছে তিনবার তার উপদেশ চাইব, অতঃপর কি করতে হবে তার সিদ্ধান্ত নেব। অতঃপর তিনি পরপর তিনবার (তিন দিন) ইসতেখারা করার পর কা'বা ঘর ভেঙ্গে পুনর্ির্মাণ করার সিদ্ধান্ত নিলেন। এতে লোকেরা আশংকা করতে লাগলো, যে লোক প্রথমে ঘর ভাঙতে উপরে উঠবে তার ওপর না জানি কোন আসমানী বিপদ আপতিত হয়। অবশেষে এক ব্যক্তি কা'বা ঘরের উপরে উঠে একখানা পাথর ফেলে দিলো । যখন লোকেরা দেখলো, তার ওপর কোন বিপদ আসছে না তখন তারাও তার অনুসরণ করল এবং তা ভেঙ্গে ভূমিসাৎ করে দিল। অতঃপর ইবনে যুবায়ের (রা) কয়েকটি স্তন্ত নির্মাণ করে এর সাথে পর্দা টানিয়ে দিলেন। (যাতে লোকেরা নির্মাণ কাজ চলাকালে এদিকে ফিরে নামায পড়তে পারে) অবশেষে এর দেয়াল সুউচ্চ হল এবং ইবনে যুবায়ের বললেন, আমি আয়েশাকে (রো) বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ “লোকেরা যদি কুফরী যুগের কাছাকাছি না হত এবং কা'বা ঘর তৈরী করার প্রয়োজনীয় অর্থ সম্পদ আমার কাছে থাকত, তাহলে আমি হাতীম থেকে পাচ গজ জায়গা কা'বার মধ্যে শামিল করে দিতাম । এর একটি দরজা বানাতাম যা দিয়ে মানুষ প্রবেশ করতো এবং বের হবার জন্যও অন্য একটি দরজা বানাতাম। ইবনে যুবায়ের রো) আরো বললেন, আমার কাছে এখন ব্যয় করার মত পর্যাপ্ত অর্থ রয়েছে এবং লোকদেরকেও আমি ভয় করছি না। রাবী বলেন, তারপর ইবনে যুবায়ের রো) হাতীমের দিকে পাচ গজ বাড়িয়ে দিলেন এবং সেখানে একটি ভিত্তি চিহ্ন প্রকাশ পেল যা লোকেরা সুস্পষ্টরূপে দেখতে পেল। তারপর সেই ভিত্তির ওপরই দেয়াল তোলা আরম্ভ করলেন। তখন কা'বা ঘরের দৈর্ঘ্য ছিল ১৮ গজ । কিন্তু আরো বৃদ্ধি করার ফলে এর দৈর্ঘ্য ছোট
— পৃষ্ঠা ৩৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।