111110://1519171101-4/0101017555-001 ৩৫২ সহীহ মুসলিম ৩০৭৯। মুসা ইবনে সালামা হুযালী বলেন, আমি ও সিনান ইবনে সালামা উমরাহ করার উদ্দেশ্যে রওয়ানা হলাম । সিনানের সাথে একটি কুরবানীর উট ছিল। সে তার উটটি টেনে নিয়ে যাচ্ছিল। পথে উটটি দুর্বল হযে পড়ল এবং পথ চলতে অক্ষম হয়ে গেল। সিনান এ অবস্থায় অসহায় হয়ে পড়লো । সে ভাবতে লাগলো, এটা যদি সামনে চলতে সম্পূর্ণ অক্ষম হয়ে যায় তাহলে সে কি করে এটাকে নিজের সাথে নিয়ে যাবে? সে বললা, আমি যদি শহরে যেতে পারি তাহলে এ ব্যাপারে ভালভাবে ফেতওয়া) জেনে নেব। রাবী বলেন, দিনের প্রথম ভাগে আমরা রওনা হলাম । যখন আমরা বাতহায় উপনীত হলাম, সিনান বললো, আমার সাথে ইবনে আব্বাসের (রা) কাছে চলুন এবং তাকে এই ঘটনা বলে দেখি । রাবী বলেন, সেখানে গিয়ে সে ইবনে আব্বাসের কাছে তার উটের অবস্থার বর্ণনা দিলে তিনি বললেন ঃ তুমি এ ব্যাপারে অভিজ্ঞ লোকেরই শরণাপন্ন হয়েছো । এবার শোন! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ষোলটি উটসহ এক ব্যক্তিকে রওয়ানা করিয়ে দিলেন এবং তাকে এর তর্ত্বাবধানের ভার দিলেন। রাবী বলেন, লোকটি রওয়ানা হয়ে গেল। পরে ফিরে এসে বলল, হে আল্লাহ রাসূল! এর মধ্যে কোন উট যদি দুর্বল হয়ে পড়ে তাহলে আমি কি করব? তিনি বললেন, সেটিকে যবেহ করবে এবং এর ক্ষুর রক্তে রঞ্জিত করে এর কুঁজের ওপর রেখে দেবে । কিন্তু তোমার সাথের কেউ এর গোশত খাবে না। টীকা $ হেরেম শরীফে কুরবানী করার উদ্দেশ্যে কোন পশু পাঠানো হলে এবং পথিমধ্যে এসে সামনে অগ্রসর হতে দুর্বল ও অক্ষম হলে পড়লে তা যবেহ করে দিতে হবে। কিন্তু মালিক বা তার সাগ্সের লোকদের এর গোশ্ত খাওয়া নিষেধ । তবে অন্য কাফেলার গরীব যাত্রীরা এর গোশ্ত খেতে পারে । ক্ষুর রক্তে রঞ্জিত করে কুঁজের পাশে রাখার অর্থ হচ্ছে- যে কেউ তা দেখে বুঝতে পারবে পশুটিকে হালাল পন্থায় যবেহ করা হয়েছে এবং মালিক এটাকে কুরবানীর উদ্দেশ্যে হেরেম শরীফে নিয়ে যাচ্ছিল। তারা প্রয়োজনবোধে এর গোশত খেতে পারবে । ৩৫৬ ০৪০১ ১০016-০৮4864156৮545350 45542 কি 3৮55 ০635 8০445081444 টা 351504০০2৮0 25 টা ৩০৮০। ইবনে আব্বাস (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির সাথে আঠারটি কুরবানীর উট মন্কায় পাঠালেন । এ হাদীসের অবশিষ্ট অংশ আবদুল ওয়ারিস বর্ণিত হাদীসের অনুরূপ । তবে এখানে তিনি হাদীসের প্রথমা সিনানের ঘটনা উল্লেখ করেননি ।
— পৃষ্ঠা ৩৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।