11110://1519171101-4/0101017555-001 সহীহ মুসলিম ২৮৩ চ51555555151515 ২30৮2 5 নিন রি ৮ ৮ নি এ ঠা রি এ টি? ৩৪. এ এ 4 রি ০ ও ০ 3৮) তে ৮৪64৩ ৬০৩ ৮% ০. পাপ ৬ তা 6৮ 228৮৮ ৯৩ প্তি পা 8 ০5 07 5১ 285 22 ০৫ এও ২৮২০ আৰু তুফায়েল থেকে বর্দিত। তিনি বলেন, আমি ইবনে আব্বাসকে (রা) বললাম, বলুনতো তিনবার দৌড়িয়ে বায়তুল্লাহ্ তাওয়াফ. করা এবং চারচার স্বাভাবিকভাবে হেঁটে তাওয়াফ করা কি সুন্নাত? কেননা আপনার গোত্রের লোকদের ধারণা এটা সুন্নাত । রাবী বলেন, তখন তিনি বললেন, তারা সত্যও বলেছে এবং মিথ্যাও বলেছে। আমি বললাম, “তারা সত্যও বলেছে এবং মিথ্যাও বলেছে”- এ কথার মানে কি? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন মুশরিকরা বললো, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীরা দৌর্বল্যের কারণে বায়তুল্লাহ তাওয়াফ করতে অক্ষম। আর তারা নবীকে সাল্লাল্লাহু অলাইহি ওয়াসাল্লাম হিংসা করতো! তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তিনবার দৌড়িয়ে আর চারবার স্বাভাবিকভাবে তাওয়াফ করার নির্দেশ দিলেন। রাবী বলেন, এবার আমি তাকে বললাম, আমাকে বলুন তো, সাফা ও মারওয়ার মাঝে সওয়ার হয়ে দৌড়ানো কি সুন্নাত? আপনার গোত্রের লোকেরা তো এটাকে সুন্নাত মনে করে থাকে । তিনি বললেন, “তারা সত্য ও মিথ্যা দুটিই বলেছে । তিনি বলেন, আমি বললাম, আপনার উক্তি “সত্যও বলেছে এবং মিথ্যাও বলেছে” এর মানে কি? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন তখন মানুষের বিরাট ভীড় হল। এমনকি কুমারী মেয়েরাও ঘর থেকে বাইরে বেরিয়ে আসল । লোকেরা বলতে লাগলো ইনি মুহাম্মাদ, ইনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । আর নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, তার সামনে কোন লোককে প্রহার করা যেত না (যেমনটি বিভিন্ন দেশের কর্মকর্তাদের পথ পরিক্ষার করার জন্য করা হয়ে থাকে ।) কাজেই যখন লোকদের খুব ভীড় হল, তিনি সওয়ার হলেন। মূলতঃ হেঁটে চলা ও দৌড়ানো এ দু'টিই উত্তম । (অর্থাৎ এখানে মিথ্যা হল, যে কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজরবশত করেছেন তারা সেটাকে বিনা প্রয়োজনেও সুন্নাত বলছে)। টীকা $ “তারা সত্যও বলেছে এবং মিথ্যাও বরেছে” ইবনে আব্বাসের রো) একথার অর্থ হচ্ছে- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার দ্রুত পদক্ষেপে এবং. চারবার স্বাভাবিক গতিতে কা'বাঘর প্রদক্ষিণ করেছেন- তাদের এ বক্তব্য সত্য । কিন্তু তারা যে এটাকে বাধ্যতামূলক সুন্নাত মনে করে নিয়েছে এটা ঠিক নয় । অধিকাংশ সাহাবা, তাবেঈ এবং বিশেষজ্ঞ ইমামগণ তার এ বক্তব্যের সাথে মতৈক্য পোষণ করেননি । তাদের মতে এটা বাধ্যতামূলক সুন্নাত । আবদুল্লাহ ইবনে যুবায়েরের রো) মতে সাতবারের তাওয়াফেই রমল করা সুন্নাত ৷ হাসান বসরী, সুফিয়ান সাওরী ও আবদুল মালিক ইবনে মাজেশুনের মতে রমল পরিত্যাগ করলে কুরবানী দিতে হবে ।
— পৃষ্ঠা ২৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।