111110://1519171101-4/0101017535-001 ২২৮ সহীহ মুসলিম উপত্যকার মাঝে এসে লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন- “তোমাদের জান-মাল তোমাদের পরস্পরের জন্য হারাম (সম্মানের বস্তু) যেভাবে আজকের এদিনে এ মাস এবং এ শহর হারাম (মর্ষাদাপূর্ণ)। সাবধান! অজ্ঞতার যুগের সকল অপকর্ম আমার পদতলে পদদলিত । জাহেলী যুগের সকল রক্তের দাবী (হত্যার প্রতিশোধ) রহিত করা হল। আর আমি প্রথমেই আমাদের রক্তের দাবীর মধ্যে ইবনে রাবি'আ ইবনে হারিসের রক্তের দাবী রহিত ঘোষণা করলাম। সে বনি সা'দ গোত্রে দুধ পান অবস্থায় ছিল (লালিত হচ্ছিল)। এ অবস্থায় হুযাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করে। এভাবে জাহেলী যুগের সকল প্রকার সূদ রহিত করা হল, আর আমাদের সূদের মধ্যে যে সূদ আমি সর্বপ্রথম বাতিল ঘোষণা করছি, তা হল (আমার চাচা) আব্বাস ইবনে আবদুল মুস্তালিবের সৃূদ ৷ তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। কেননা তোমরা তাদেরকে আল্লাহর জামানতে গ্রহণ করেছ এবং আল্লাহর কালামের মাধ্যমে তাদের গুপ্ত অংগকে হালাল করে . নিয়েছ। তাদের ওপর তোমাদের হক হল তারা তোমাদের ঘরে এমন কাউকে আসতে দেবেনা যাদের তোমরা অপছন্দ কর। আর যদি তারা তা করে তাহলে তাদেরকে হালকাভাবে মারবে যাতে কঠিন আঘাত না লাগে । আর তোমাদের ওপর তাদের হক হল, যথারীতি ও ইনসাফের ভিত্তিতে তাদের অন্ন-বস্ত্রের ব্যবস্থা করবে। আর আমি তোমাদের মধ্যে এমন জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা তা দৃঢ়ভাবে আকড়ে থাক তাহলে তোমরা আমার পর কখনো গোমরাহ হবে না। তা হল, আল্লাহর কিতাব। হে লোক সকল! তোমাদের কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তখন তোমরা কি বলবে? তারা.বললো ঃ আমরা সাক্ষ্য দেব, আপনি নিশ্চয়ই আল্লাহ্র বাণী আমাদের কাছে পৌছে দিয়েছেন, আপনি নিজের কর্তব্য যথাযথভাবে সম্পাদন করেছেন এবং আমাদের কল্যাণ কামনা করেছেন । তখন তিনি তার শাহাদাত আঙ্গুল আকাশের দিকে তুলে এবং উপস্থিত জনতার' দিকে ইংগিত করে তিনবার বললেন ঃ হে আল্লাহ তুমি সাক্ষী থাক, আল্লাহ তুমি সাক্ষী থাক। অতঃপর মুআযৃ্যিন আযান দিল এবং একামত বলল । তিনি যোহরের নামায আদায় করলেন। পুনরায় ইকামত হল, তিনি আসর নামায পড়লেন। এর মাঝে কোন নফল পড়লেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হয়ে নিজের অবস্থান স্থলে পৌছলেন এবং কাসওয়ার পেট (জবলে রহমতের নীচে) পাথরসমূহের দিকে করে দিলেন এবং পায়ে চলার পথকে নিজের সামনে রেখে কেবলামুখী হলেন। এভাবে তিনি সূর্যাস্ত হয়ে হলদুবর্ণ কিছুটা চলে যাওয়া পর্য্ত দীড়িয়ে রইলেন। শেষ পর্যন্ত সূর্য গোলক সম্পূর্ণ নীচে অদৃশ্য হয়ে গেল। তারপর তিনি উসামাকে তার সওয়ারীর পিছনে বসিয়ে রওয়ানা হলেন এবং কাসওয়ার নাকের রশি (মুহর) এমনভাবে টেনে ধরলেন যে, এর মাথা হাওদার মোড়কের সাথে লেগে গিয়েছিল । আর তিনি তার ডান হাতের ইশারায় বললেন, হে লোক সকল! তোমরা শান্তভাবে আস্তে
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।