Sahih Muslim Part 04 Islamic Center PDF
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

11000://1912111801.4/010107995.00]া) সহীহ মুসলিম ২২৭ (হজ্জের ইহরামকে) উমরায় পরিণত করতাম । কাজেই যাদের সাথে কুরবানীর পশু নেই : তারা যেন ইহরাম খুলে ফেলে এবং তাকে উমরায় পরিণত কর । তখন সুরাকা ইবনে জু'শুন (রা) দীড়িয়ে বললেন, হে আল্লাহ্‌র রাসূল! এ হুকুম কি শুধু আমাদের এ বছরের জন্য, না চিরকালের জন্য? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুলগুলো পরস্পরের মধ্যে ঢুকিয়ে দু'বার বললেন, উমরাহ হজ্জের মধ্যে প্রবেশ করল। না, বরং চিরকালের জন্য । এ সময় আলী রো) ইয়ামন থেকে নবী সাল্লারাহ আলাইহি ওয়াসাল্লামের কুরবানীর পণ্ড নিয়ে আসলেন এবং ফাতিমাকে রো) ইহরাম খোলা, রঙ্গীন কাপড় পরা ও সুরমা লাগানো অবস্থায় দেখতে পেলেন । তিনি এটা খারাপ মনে করলে ফাতিমা (রা) বললেন, আমার ' পিতা এ কাজ করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। রাবী বলেন, আলী (রা) ইরাকে বলতেন, “ফাতিমার এ কাজে আমি বিরক্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফতোয়া জানার জন্য গেলাম। সে ফোতিমা) যা কিছু আমার সাথে আলাপ করেছে আর আমি যে তা অপছন্দ করেছি এটাও তাকে জানালাম ।' তিনি তখন কি বলেছিলে? তিনি বল্লেন_. আমি বলেছি, হে আল্লাহ! তোমার রাসূল যার ইহরাম বেঁধেছে আমিও তার-ই ইহরাম বীধছি। তিনি বললেন, “তাহলে তুমি ইহরাম ভাঙবে না। কারণ আমার সাথে কুরবানীর পণ্ড রয়েছে। জাবির (রা) বলেন, আলী (রা) ইয়ামান থেকে যেসব কুরবানীর পশু সাথে এনেছিলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে যা এনেছিলেন সব মিলে সংখ্যা দীড়িয়েছিল একশ' । রাবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরো যাদের সাথে কুরবানীর পশু ছিল তারা ছাড়া সকলেই ইহরাম খুলে ফেলল এবং মাথার চুল কাটালো। তারপর তালবিয়ার দিন (৮ই যিলহজ্জ) আসলে তারা মিনার অভিমুখে রওয়ানা হলেন এবং (যারা উমরার পর ইহরাম খুলে ফেলেছিল) হজ্জের জন্য ইহরাম বাধলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারীতে আরোহণ করলেন এবং মিনায় পৌছে সেখানে তিনি যোহর, আসর, মাগরিব, এশা ও ফজরের নামায পড়লেন ।৪ তারপর সূর্যোদয় পর্যস্ত তিনি সেখানে অবস্থান করলেন এবং তার জন্য “নামেরায়”৫ একটি পশমের তৈরী তাবু খাটানোর নির্দেশ দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা করলেন । কুরাইশদের ধারণা ছিল, অবশ্যি তিনি মাশআরুল হারামে৬ অবস্থান করবেন। কারণ, জাহেলিয়াতের সময় কুরাইশরা এরূপ করে থাকত। (অর্থাৎ আভিজাত্যের দণ্ডে তারা সাধারণের সাথে আরাফাতের ম্লাঠে অবস্থান করত না)। এবং আরাফাতে পৌছে দেখতে পেলেন, নামেরায় তার জন্য তাবু খাটানো হয়েছে। কাজেই তিনি সেখানে অবতরণ করলেন এবং অবস্থান করলেন। সূর্য মধ্যাকাশে স্থির হলে তিনি তার কাসওয়াকে ডেদ্ী) সাজাতে হুকুম দিলেন। এটা সাজানো হলে তিনি

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।