Sahih Muslim Part 04 Islamic Center PDF
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

111110://1519171101-4/011017555-001 ২২৬ সহীহ মুসলিম নেই, আমি তোমার খেদমতে দীড়িয়ে আছি। সমস্ত প্রশংসা ও নে'আমত তোমার-ই এবং সমগ্র রাজত্ব তোমার, তোমার কোন শরীক নেই) ! লোকেরাও তার তালবিয়ার সাথে সামগ্রস্যপূর্ণ তালবিয়া পাঠ করল। তিনি এর কোন অংশ প্রত্যাখ্যান করেননি । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের (উল্লিখিত) তালবিয়াই পাঠ করলেন। জাবির (রা) বলেন, আমরা হজ্জ ছাড়া অন্য কোন নিয়ত করিনি । কারণ হজ্জের সাথে যে উমরাও করা যেতে পারে তা আমাদের মধ্যে কারোর জানা ছিল না। অবশেষে আমরা যখন তার সাথে বায়তুল্লাহ পৌছলাম, তিনি “হাজরে আসওয়াদ” চুমো খেলেন ।৩ অতঃপর তিনবার দ্রুত 'পদক্ষেপে এবং চারবার ধীর পদক্ষেপে কা'বা ঘর প্রদক্ষিণ করলেন। এরপর মাকামে ইবরাহীমের দিকে অগ্রসর হলেন এবং কুরআন মজীদের এ আয়াত ৩: পেটানো 04 ১219০4) “অর্থাৎ মাকামে ইবরাহীমকে নামাযের স্থানে পরিণত কর” পাঠ করলেন । এ সময় মাকামে ইবরাহীম তার বায়তুল্লাহর মাঝখানে ছিল৷ রাবী বলেন, আমার পিতা বলতেন, সম্ভবত আমার জানা মতে তিনি নবী (সা) সম্পর্কেই বলেছেন- এখানে তিনি যে দু'রাকাত নামায আদায় করেছেন তাতে “কুল হওয়াল্লাহু আহাদ” ও “কুল ইয়া আয়ুহাল কাফিরুন” সুরাদ্বয় পড়েছেন। তারপর হাজরে আসওয়াদের কাছে ফিরে গিয়ে তাকে চুম্বন করলেন। তারপর দরজা দিয়ে সাফা পর্বতের দিকে বের হলেন এবং যখন “সাফা' পর্বতের কাছাকাছি পৌঁছলেন, কুরআনের এ আয়াত পাঠ করলেন &1 55 05 50500 এ] 2 অর্থাৎ “নিশ্চয়ই সাফা ও মারওয়া এ দুটি পর্বত আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত” । আর বললেন, “আল্লাহ যা দিয়ে আরম্ভ করেছেন আমিও তা দিয়ে আরম্ভ করব ।” কাজেই তিনি সাফা থেকে আরম্ত করলেন এবং তার ওপর চড়লেন এবং আল্লাহর ঘর দেখতে পেলেন। তখন তিনি কেবলার দিকে ফিরে আল্লাহর একতৃবাদের ঘোষণা করলেন এবং তার মহিমা বর্ণনা করে বললেন £ “লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্‌দাহু লা-শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহয়া আলা কুল্লি শায়ইন কাদীর । লা-ইলাহা ইন্সাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাছ, ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহ্যাবা ওয়াহদাহু।” অর্থাৎ “আল্লাহ ছাড়া কোন মা'বুদ নেই, তিনি এক, তার কোন শরীক নেই, তারই রাজত্ৃ, তারই প্রশংসা, আর তিনি হচ্ছেন সর্বময় কর্তা । আল্লাহ্‌ ছাড়া কোন মা'বুদ নেই, তিনি অদ্বিতীয়, তিনি তার ওয়াদা পুরণ করেছেন, তার বান্দাকে সাহায্য করেছেন এবং একা-ই সকল সম্মিলিত বাহিনীকে পরাজিত করেছেন।” তিনি এরূপ তিনবার বললেন এবং এর মাঝে দু'আ করলেন।' তারপর 'মারওয়ার দিকে অবতরণ করলেন এবং উপত্যকার সমতলে গিয়ে তার পা ঠেকলো তারপর উপরের দিকে উঠার সময় দৌড়িয়ে উঠলেন এবং উপত্যকা অতিক্রম করলেন, তারপর মারওয়া পৌছা পর্যস্ত হেটে গেলেন আর সেখানে তিনি সাফায় যেরূপ করেছিলেন অনুরূপ করলেন। এমনকি মারওয়ার ওপর শেষবারের প্রদক্ষিণ সমাপ্ত হলে (লোকদের উদ্দেশ্যে) বললেন, আমি আমার ব্যাপারে পরে যা বুঝতে পেরেছি তা যদি আগে বুঝতে পারতাম তাহলে আমি আমার সাথে কুরবানীর পশু আনতাম না এবং তাকে

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।