111110://1519171101-4/0101017555-001 সহীহ মুসলিম ২২৫ ২৮১৫ । জাফর ইবনে মুহাম্মাদ থেকে তার পিতার সূত্রে বর্ণিত । তিনি মুহাম্মাদ) বলেন, আমরা জাবির ইবনে আবদুল্লাহর (রা) বাড়ীতে গেলাম । তিনি উপস্থিত লোকদের সকলের পরিচয় জিজ্ঞেস করতে লাগলেন। অবশেষে আমার পালা আসলো । আমি বললাম, আমার নাম মুহাম্মাদ ইবনে আলী ইবনে হুসাইন ।১ একথা শুনে তিনি তার (ল্নেহসিক্ত) হাত আমার মাথার ওপর রাখলেন। অতঃপর তিনি প্রথমে ওপরের ও পরে নীচের বোতাম খুলে দিলে তার হাতের তালু আমার বুকের মাঝে রাখলেন। তখন আমি উঠতি বয়সের যুবক ছিলাম । অতঃপর তিনি বললেন, তোমাকে স্বাগতম জানাই । তোমার যা ইচ্ছা জিজ্ঞেস করতে পার । আমি তার কাছে প্রশ্ন করলাম। আর তখন তিনি ছিলেন দৃষ্টিহীন। এরপর নামাযের.সময় হলে তিনি উঠে দীড়ালেন এবং একটি চাদর গায়ে দিলেন চাদরটি ছোট হবার কারণে যখনই তিনি তার কাধে তুলে নিতেন তা পড়ে যেত। আরেকটি চাদর নিকটেই আলনার ওপরে ছিল। তিনি আমাদের নিয়ে ইমাম হয়ে) নামায পড়লেন।২ এবার আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ্জ সম্পর্কে আমাকে অবগত করুন! তখন তিনি তাঁর হাতের মাধ্যমে “নয়” সংখ্যার ইংগিত করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় ন”টি বছর অতিবাহিত করলেন হজ্জ না করে। অত$শর দশম বছরে লোকদের মধ্যে ঘোষণা করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বছর হজ্জে যাবেন। কাজেই মদীনায় অনেক লোক একত্রিত হল। প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য উদ্বিগ্ন ছিল। তিনি যেরূপ করেন তারাও সেরূপ করবেন। এবার রওয়ানা হয়ে আমরা যুল্হুলাইফা নামক স্থানে আসলে আসমা বিনতে উমায়েস (রা) মুহাম্মদ ইবনে আবু বাক্রকে প্রসব করলেন। | তাই তিনি (আসমা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করে পাঠালেন, “এখন আমি কি করব?” তিনি (নবী) বললেন, “তুমি গোসল কর, কাপড় দিয়ে গোপন অংগ বেঁধে নাও এবং ইহরাম বাধ ।” অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামায পড়ে তার কাসওয়া নামক উদ্্রীর পিঠে আরোহণ করলেন এবং তা বায়দা নামক স্থানে সোজা হয়ে দীড়াল। আমি (জাবির) আমার দৃষ্টি প্রসারিত করলাম এর সর্বশেষ সীমা পর্যস্ত। আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম- আমার দৃষ্টি যতদূর যায় ততদূর আরোহী ও পদাতিক লোকের সারি । আমার ডানে, বামে ও পিছনেও অনুরূপ লোকের ভিড় দেখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ছিলেন। তার ওপর কুরআন মজীদ নাযিল হচ্ছিল । তিনি তার অন্তর্নিহিত ভাবধারা ভালভাবেই জানতেন । তিনি যা করতেন আমরাও তা-ই করতাম । এবার তিনি এই বলে আল্লাহর একত্রে ঘোষণা দিলেন £ “লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা, লাব্বাইকা, লা-শারীকা-লাকা লাব্বাইকা। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা-শারীকা লাকা ।” (অর্থাৎ হে আল্লাহ! আমি তোমার সমীপে হাযির আছি, আমি তোমার খেদমতে হাযির, আমি তোমার খেদমতে উপস্থিত আছি। তোমার কোন শরীক ২৯ ---
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।