Sahih Muslim Part 04 Islamic Center PDF
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

111110://1519171101-4/0101017535-001 সহীহ মুসলিম ১০১ পৌছলাম। তার বাড়ির সামনেই ছিল একটি মসজিদ । আমরা সেখানে গিয়ে বসলাম এবং তাকে খবর দেয়ার জন্য একটি লোক পাঠালাম । তিনি বাড়ির ভিতর-থেকে বের হয়ে আমাদের কাছে এসে বললেন, তোমরা ইচ্ছা করলে ঘরে গিয়েও বসতে পার অথবা এখানেও বসতে পারো । আমরা বললাম, অবশ্যই আমরা এখানে বসবো। অতঃপর তিনি আমাদের কাছে হাদীস বর্ণনা করতে শুরু করলেন। তিনি বললেন, আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) আমার কাছে বলেছেন ঃ আমি সর্বদা রোযা রাখতাম এবং প্রতি রাতেই (রাতভর) কুরআন তিলাওয়াত করতাম । পরে হয়তোবা আমার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনা করা হয়েছে অথবা (োবীর সন্দেহ) তিনি নিজেই আমাকে ডেকে পাঠিয়েছেন । আমি গিয়ে তার কাছে হাজির হলাম । তিনি বললেন £ আমি জানতে পারলাম, তুমি নাকি সর্বদা রোযা রাখ এবং প্রতি রাতেই (সারারাত) কুরআন শরীফ তিলাওয়াত কর? আমি বললাম, হ্যা, হে আল্লাহর নবী! আমি কল্যাণ লাভ করার উদ্দেশ্যেই তা করে থাকে ৷ তিনি বললেন £ প্রতি মাসে তিনটি করে রোযা রাখাই তোমার জন্য যথেষ্ট । আমি বললাম, হে আল্লাহর নবী! আমি এর চেয়েও বেশী করতে সক্ষম। তিনি বললেন ঃ (এরূপ করো না)। কেননা তোমার ওপর তোমার স্ত্রীর অধিকার রয়েছে, যারা তোমার সাথে সাক্ষাত করতে আসে তাদেরও তোমার ওপর অধিকার রয়েছে। আর তোমার ওপর তোমার দেহেরও হক আছে। তাই তুমি আল্লাহর নবী দাউদ আলাইহিস্‌ সালামের রোযা অনুসরণ কর। কেননা তিনি মানুষের মধ্যে সবচেয়ে বেশী ইবাদত করতেন। আবদুল্লাহ ইবনে আমর (রা) বলেন, আমি বললাম, হে আল্লাহর নবী! দাউদের (আ) রোযা কি? তিনি বললেন £ দাউদ (আ) একদিন রোযা _. রাখতেন এবং একদিন রাখতেন না (অর্থাৎ একদিন পরপর রোযা রাখতেন। . তিনি (আরো) বললেন ঃ তুমি প্রতি মাসে একবার কুরআন খতম কর। আমি বললাম, হে আল্লাহর নবী! আমি এর চেয়েও বেশী পড়ার সামর্থ্য রাখি । তিনি বললেন, ঃ তাহলে তুমি প্রতি বিশ দিনে একবার কুরআন খতম করো। আমি আরয করলাম, হে আল্লাহর নবী! আমি এর চেয়েও বেশী করতে সক্ষম । তিনি বললেন ঃ তাহলে প্রতি দশ দিনে একবার কুরআন খতম করো । আমি আবার বললাম, হে আল্লাহর নবী! আমি এর চেয়ে বেশী পারি। তিনি বললেন £ তাহলে তুমি সাতদিন অন্তর কুরআন খতম কর, তবে এর চেয়ে বেশী পড়ো না। কেননা তোমার ওপর তোমার স্ত্রীর হক আছে, তোমার সাক্ষাত - প্রার্থীদেরও তোমার ওপর হক আছে, আর তোমার শরীরেরও তোমার ওপর হক আছে। আবদুল্লাহ (রা) বলেন, আমি (সর্বদা রোযা রেখে) নিজের ওপর কঠোরতা করেছি । ফলে (আমার ওপরও) কঠোরতা চেপে বসেছে । তিনি আরো বলেন, নবী সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন £ তোমার জানা নেই, হয়তোবা তুমি দীর্ঘায় লাভ করবে (তখন তোমার পক্ষে এত বেশী আমল করা অসম্ভব হয়ে পড়বে)। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন বাস্তবে তাই হলো। আমি যখন বয়োবৃদ্ধ হয়ে পড়লাম তখন অনুশোচনা করে বলতাম, “হায়! আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া অবকাশটুকু গ্রহণ করতাম!

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।