//৬/.030121761/১10.001া) সুরাঃ হুদ ১১ ৯৫ পারাঃ ১২ তিনি কোন দৃঢ় স্তন্তের আশ্রয় প্রার্থনা করেছেন। এর দ্বারা তিনি মহা মহিমান্বিত আল্লাহর সন্ত্বাকেই বুঝিয়েছেন। তার পরে যে নবীকেই প্রেরন করা হয়েছে, তিনি তীর প্রভাবশালী কওমের মধ্যেই প্রেরিত হয়েছেন।” ফেরেশতাগণ হযরত লৃতের (আঃ) মনমরা অবস্থা লক্ষ্য করে নিজেদের স্বরূপ তার কাছে প্রকাশ করেন। তারা বলেনঃ হে লূত (আঃ)! আমরা আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছি। তারা কখনো আপনার নিকট পৌছতে পারবে না। (এবং আমাদের নিকটও না)। আপনি অদ্য রাত্রির শেষ ভাগে আপনার পরিবার পরিজনসহ এখান থেকে সরে পড়বেন। আপনি নিজে তাদের পেছনে থাকবেন এবং সরাসরি নিজেদের পথে চলতে থাকবেন। আপনাদের কেউই যেন কওমের হা-হুতাশ, কান্নাকাটি এবং চীৎকার শুনে তাদের দিকে ফিরেও না দেখে । এর থেকে তারা হযরত লূতের (আঃ) স্ত্রীকে পৃথক করে দেন। তারা বলেন যে, তার স্ত্রী তাদের অনুসরণ করতে পারবে না, সে তার কওমের শাস্তির সময় তাদের হা-হুতাশ ও কান্না শুনে তাদের দিকে ফিরে তাকাবে । কেননা, তার কওমের সাথে সেও ধ্বংস হয়ে যাবে, এ ফায়সালা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েই গেছে। এক কিরাআতে 41 ধু অর্থাৎ ৩ শব্দের উপর পেশ দিয়ে রয়েছে। যে সব গুরুজনের নিকট ' পেশ” ও “যবর' দুটোই জায়েয তারা বর্ণনা করেন যে, হযরত লৃতের (আই) স্ত্রী ও তাদের সাথে বের হয়েছিল । কিন্তু শাস্তি অবতীর্ণ হওয়ার সময় কওমের চীৎকার শুনে সে ধৈর্য ধারণ করতে পারে নাই। সে তাদের দিকে ফিরে তাকিয়েছিল এবং “হায় আমার কওম!' একথা মুখ দিয়ে বেরও হয়েছিল । তৎক্ষণাৎ আকাশ থেকে একটা পাথর তার প্রতি নিক্ষিপ্ত হয়। সুতরাং সেও ধ্বংস হতে যায়। হযরত লুতকে (আঃ) আরো সান্তনা দানের জন্যে তার কওমের শাস্তি নিকটবর্তী হয়ে যাওয়ার কথাও তার কাছে বর্ণনা করে দেন যে, সকাল হওয়া মাত্রই তারা ধ্বংস হয়ে যাৰে আর সকাল তো খুবই নিকটে । হযরত লৃতের (আঃ) কওম তার দরজার উপর দীড়িয়েছিল এবং তাকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছিল। তারা তার দিকে তীর বেগে ধাবিত হচ্ছিল। এমতাবস্থায় হযরত জিবরাঈল (আঃ) ঘর থেকে বেরিয়ে পড়েন এবং নিজের ডানা দ্বারা তাদের মুখের উপর আঘাত করেন। ফলে তাদের চক্ষু অন্ধ হয়ে যায়।
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।