Tafseer Ibn Kasir ( 12th Part) PDF
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

//৬/.030121761/১10.001া) | সূরাঃ হুদ ১১ ৯২ পারাঃ ১২ দুশ্চরিত্র' লোক আমি আর কোথাও দেখি নাই।” কিছু দূর গিয়ে আবার এ কথাই বলেন। মোট কথা, বাড়ি পৌছা পর্যন্ত এ কথা তিনি চারবার উচ্চারণ করেন। ফেরেশতাদেরকে এই নির্দেশই দেয়া হয়েছিল যে, যে পর্যন্ত না তাদেরকে নবী তাদের মন্দ কার্ষের বর্ণনা দেন, সেই পর্যন্ত যেন তাদেরকে ধ্বংস করা না হয়। . হযরত সুদ্দী (রঃ) বলেন যে, হযরত ইবরাহীমের (আঃ) নিকট থেকে বিদায় হয়ে ফেরেশতারা দুপুরের সময় নাহ্‌রে সুদূমে পৌছেন। সেখানে হযরত লৃতের (আঃ) কন্যা পানি নিতে আসলে তাদের সাথে তীর সাক্ষাৎ ঘটে। তাকে তারা জিজ্ঞেস করেনঃ “এখানে আমরা কোথায় অবস্থান করতে পারি?” হযরত লৃতের (আঃ) কন্যা উত্তরে বলেনঃ “আপনারা এখানে থাকুন, আমি ফিরে এসে উত্তর দিচ্ছি।” তিনি ভয় পেলেন যে, কওমের লোকেরা যদি এঁদেরকে পেয়ে যায় তবে তো এঁরা খুবই অপদস্থ হবেন। তাই তিনি বাড়ি গিয়ে তার পিতাকে বলেনঃ “শহরের দরজার উপর কয়েকজন বিদেশী যুবককে আমি দেখে এলাম, যাদের মত সুদর্শন লোক আমি জীবনে দেখি নাই । যান, তাদেরকে নিয়ে আসুন, নতুবা আপনার কওম তীদের প্রতি যুলুম করবে।” এঁ গ্রামের লোকেরা হযরত লুতকে (আঃ) বলে রেখেছিলঃ “কোন বিদেশী লোক এখানে আসলে তুমি তাকে তোমার কাছে রাখবে না। আমরাই সব কিছু করবো ।” কন্যার মুখে খবর শুনে তিনি গিয়ে গোপনীয়ভাবে তাদেরকে নিজের বাড়িতে নিয়ে আসলেন। কেউই এ খবর জানতে পারলো না। কিন্তু তারই মাধ্যমে এ খবর প্রকাশিত হয়ে পড়ে । এ সংবাদ শোনা মাত্রই তার কওম আনন্দে আত্মহারা হয়ে তার বাড়িতে ছুটে আসে । পুরুষ লোকদের সাথে দুষ্কার্য করা তাদের অভ্যাসে পরিণত হয়েছিল। এঁ সময় আল্লাহর নবী হযরত লুত (আঃ) তাদেরকে উপদেশ দিতে লাগলেন। তিনি বললেনঃ “তোমরা তোমাদের এই অভ্যাস পরিত্যাগ কর ।” স্ত্রীলোকদের দ্বারা তোমাদের কাম প্রবৃত্তি পূর্ণ কর।” ০1 অর্থাৎ “আমার কন্যাগুলি” একথা তিনি এ কারণেই বলেন যে, প্রত্যেক নবী তার উম্মতের যেন পিতা । কুরআন কারীমের অন্য আয়াতে রয়েছেঃ “তারা বলেছিল £ আমরা তো তোমাকে নিষেধ করেছিলাম যে, তোমার কাছে কাউকেও রাখবে না।” অর্থাৎ কোন পুরুষ লোককে তোমার বাড়িতে মেহমান হিসেবে স্থান দেবে না। হযরত লূত (আঃ) তাদেরকে.

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।