//৬/.030121761/১10.001া) আট এ ব্যাপারে আমার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য ছিল বাংলায় তাফসীর সাহিত্যের অভাব পূরণ এবং ভাষাভাষীদের জন্যে আমার গুরুদায়িত্ পালন । আগেই বলেছি ইসলামী জ্ঞান-বিজ্ঞান ও প্রজ্ঞার অন্যতম উৎস এবং অমূল্য রতুভাঞ্জরকে সম্যক অনুধাবন করার জন্যে অপরিহার্য প্রয়োজন এই বিশাল তাফসীর সাহিত্যের বাংলায় ভাষান্তর করণ। আল্লাহ পাকের লাখো শুকরিয়া এই বিশ্বস্ততম এবং সবচেয়ে নির্ভরযোগ্য ও হাদীসভিত্তিক এই তাফসীর ইবনে কাসীর তথা ইসলামী প্রজ্ঞার প্রধান উপাদন ও উৎস এবং রত্বভাগ্তারের চাবিকাঠি আজ বাঙ্গালী পাঠক-পাঠিকার হাতে অর্পণ করতে সক্ষম হলাম । এ জন্যে আমি নিজেকে পরম সৌভাগ্যবান ও ধন্য মনে করছি। প্রায় দেড় যুগ আগে এই অনুবাদের কাজ শুরু করে এই সুদীর্ঘ সময়কালের মধ্যে এই সম্পূর্ণ তাফসীর ১৮ খণ্ড প্রকাশ করতে সমর্থ হয়েছি। এই খগুগুলোর নিখুত ও নির্ভুল প্রকাশনা এবং তা সহদয় পাঠকবর্গের হাতে তুলে দেয়া যে আরো কষ্টসাধ্য সময় সাপেক্ষ তা বলাই বাহুল্য । তাই জীবনের এই গোধুলী লগ্নে তথা প্রান্তভাগে দীড়িয়ে তাফসীর ইবনে কাসীরের সম্পূর্ণ ব্রিশটি পারার অনুবাদ এবং বিভিন্ন খণ্ডে তা প্রকাশনার সুষ্ঠু ও নিখুঁত পরিসমান্তি ১৯৯৯ সালে করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আল্লাহর অপার করুণায় সম্পূর্ণ মূল আরবী তাফসীরের বাংলা তরজমার পরিসমাপ্তি টেনে আনতে সক্ষম হয়েছি। “ওয়ামা যালিকা আলাল্লাহি বিআযীয ।' আমার এই অনুদিত ও প্রকাশিত খণ্ডগুলোর জনপ্রিয়তা ও উত্তরোত্তর ক্রমবর্ধমান চাহিদা এবং এর সর্বতোমুখী অপরিসীম গুরুত্বর কথা সম্যক অনুধাবন করে হুবহু আমারই অনুকরণে দেশে আজ আরো একটি তরজমা বাজারজাত হয়েছে । তাই আমি মনে করি, যুগে যুগে শতাব্দীতে শতাব্দীতে মহান আল্লাহ যেমন তার সুমহান পাক কালামের খিদমত কল্পে স্বতঃস্ফুর্তভাবেই একজন দীনহীন আকিঞ্চনকেও তিনি তীর পবিত্র গ্রন্থের খিদমতে নিয়োজিত করেছেন। এই দুর্লভ দুম্প্রাপ্য সৌভাগ্যের শুকরিয়া আমি কোন ভাষায় ব্যক্ত করবোঃ উপরোক্ত ভাষা এবং শব্দমালা খুঁজতে গিয়েও আমি বারবার আজ খেই হারিয়ে ফেলছি এবং হোচট খাচ্ছি।
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।