Tafseer Ibn Kasir ( 12th Part) PDF
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

//৬/.030121761/১10.001া) সূরাঃ হুদ ১১ ণ্৮ পারাঃ ১২ আল্লাহ তাআ"লা সংবাদ দিচ্ছেন যে, হযরত হুদের (আঃ) কওম তার উপদেশ শুনে তাকে বললোঃ “হে হুদ (আঃ)! তুমি যেই দিকে আমাদেরকে আহ্বান করছো তার তো কোন দলিল প্রমাণ আমাদের সামনে পেশ করছো না। আর আমরা এটা করতে পারি না যে, তোমার কথায় আমাদের মা'বুদগ্ডলির উপাসনা পরিত্যাগ করবো । আমরা এগুলি ছাড়বোও না এবং তোমাকে সত্যবাদী মেনে নিয়ে তোমার উপর ঈমানও আনবো না। বরং আমাদের তো ধারণা এই যে, যেহেতু তুমি আমাদেরকে আমাদের মা'বুদগ্ডলির উপাসনা থেকে বিরত রাখার চেষ্টা করছো এবং তাদের প্রতি দোষারোপ করছো, সেই হেতু তারা তোমার এই জ্বালাতন সহ্য করতে পারে নাই। তাই, তাদের কারো মার তোমার উপর পতিত হয়েছে । ফলে তোমার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। তাদের এই কথা শুনে আল্লাহর নবী হযরত হুদ (আঃ) তাদেরকে বললেনঃ “যদি তাই হয় তবে জেনে রেখো যে, আমি শুধু তোমাদেরকেই নয়, বরং স্বয়ং আল্লাহ তাআ'লাকেও সাক্ষী রেখে ঘোষণা করছি যে, আল্লাহ ছাড়া যেসব মা'বুদের ইবাদত করা হচ্ছে আমি তাদের থেকে সম্পূর্ণরূপে বিমুখ ও মুক্ত। এখন শুধু তোমরা নও, বরং তোমাদের এই সব মিথ্যা ও বাজে মা'বুদকেও ডেকে নাও এবং তোমরা সবাই মিলে ফত পার আমার ক্ষতি সাধন কর। আর আমাকে মোটেই অবকাশ দিয়ো না এবং আমার প্রতি কোন সমবেদনাও প্রকাশ করো না। আমার ক্ষতি সাধন করার তোমাদের যতদূর ক্ষমতা থাকে তা প্রয়োগ করতে বিন্দুমাত্র ক্রটি করো না। আমার ভরসা একমাত্র আল্লাহর উপর । যিনি আমার ও তোমাদের সকলেরই মালিক। তার ইচ্ছা ছাড়া আমার ক্ষতি করার কারো সাধ্য নেই। এমন কেউ নেই যে, তার হুকুম অমান্য করে তীর রাজ্য ও রাজত্ব হতে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে । তিনি ন্যায় বিচারক। তিনি কখনো অত্যাচার করেন না। তিনি সরল ও সঠিক পথে রয়েছেন। বান্দাদের ঝুটি তার হাতের মুঠের মধ্যে রয়েছে। সন্তানের উপর পিতামাতার যে দয়া রয়েছে, মু'মিন বান্দার উপর আল্লাহর দয়া এর চেয়ে বহুগুণ বেশি রয়েছে । তিনি পরমদাতা ও দয়ালু । তার দান ও দয়ার কোন শেষ নেই। এ কারণেই কতকগুলি লোক বিভ্রান্ত ও উদাসীন হয়ে পড়ে । হযরত হুদের (আঃ) এই কথাগুলি প্রতি লক্ষ্য করা যাক। তিনি আশ্দ সম্প্রদায়ের জন্যে তার এই উক্তির মধ্যে আল্লাহর একত্ৃবাদের বহু দলিল

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।