//৬/.030121761/১10.001া) সূরাঃ হুদ ১১ ৭৩ পারাঃ ১২ (দুনিয়ার) সুখ স্বাচ্ছন্দ্য দান 2৮2 22445 ৪৮৫ £ করবো, তৎপর তাদের উপর ১5/4-:০ রি আপ ০9৩ আল্লাহ তাআ'লা খবর দিচ্ছেন যে, নৌকাটি যখন জুদী পর্বতের উপর থেমে গেল তখন নৃহকে (আঃ) বলা হলো- তোমার উপর ও তোমার সঙ্গীয় মুমিনদের উপর এবং কিয়ামত পর্যন্ত যত মুমিনের আবির্ভাব ঘটবে তাদের সবারই উপর শান্তি বর্ধিত হোক ।" সাথে সাথে কাফিরদের সম্পর্কে ঘোষণা দেয়া হলো যে, তারা পার্থিব জগতে সুখ ভোগ করবে বটে, কিন্তু (পরকালে) সত্রই তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির দ্বারা পাকড়াও করা হবে। যেমন এটা হযরত মুহাম্মদ ইবনু কা'ব (রঃ) হতে বর্ণিত রয়েছে। হযরত মুহাম্মদ ইবনু ইসহাক (রঃ) বলেন যে, যখন আল্লাহ তাআ'লা তুফান বন্ধ করার ইচ্ছা করলেন তখন তিনি ভূ-পৃষ্ঠে বায়ু পাঠিয়ে দিলেন, যা পানি বন্ধ করে দিলো এবং ওর উথলিয়ে ওঠা বন্ধ হয়ে গেল। সাথে সাথে আকাশেরও দরজা বন্ধ করে দেয়া হলো যা তখন পর্যন্ত পানি বর্ষণ করতেই ছিল। সুতরাং এরপর আকাশ থেকেও বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেল। যমীনে পানি শোষণ করে নেয়ার নির্দেশ দেয়া হলো। তখন থেকেই পানি কমতে শুরু করলো। আহলে তাওরাতের বিশ্বাস এই যে, সপ্তম মাসের হরর নৃহের(আঃ) নৌকাটি জুদী পাহাড়ের উপর লেগেছিল । দশম মাসের প্রথম তারিখে পাহাড়সমূহের চূড়া জেগে ওঠে। এর চন্রিশ দিন পর নৌকায় আরোহণ করার ছিদ্বটি পানির উপর দেখা যেতে লাগল । তারপর হযরত নৃহ (আঃ) পানির প্রকৃত অবস্থা জানবার উদ্দেশ্যে কাককে পাঠালেন। কিন্তু কাকটি ফিরে আসতে বিলম্ব করায় তিনি কবুতরকে প্রেরণ করেন। কবুতরটি ফিরে আসে । তিনি ওর অবস্থা দৃষ্টে বুঝতে পারেন যে, সে পা রাখার জায়গা পায় নাই। তিনি কবুতরটিকে হাতে করে ভিতরে নিয়ে আসেন। সাত দিন পর পুনরায় তিনি কবুতরটিকে পাঠিয়ে দেন। সন্ধ্যার সময় সে ঠোটে করে যয়তুনের পাতা নিয়ে ফিরে আসে । এতে আল্লাহর নবী জানতে পারেন যে, পানি যমীনের সামান্য কিছু উপরে রয়েছে। এর
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।