Tafseer Ibn Kasir ( 12th Part) PDF
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

//৬/.030121761/১109.001া) সূরাঃ হুদ ১১ ৬৮ পারাঃ ১২ হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, (একদা) নবী (সঃ) ইয়াহুদীদের কতকগুলি লোকের নিকট দিয়ে গমন করেন । এঁ দিন ছিল আশুরার দিন এবং এদিন তারা রোযা রেখেছিল। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেনঃ “এটা কেমন রোযা?” তারা উত্তরে বললোঃ “এটা এমন একদিন যেই দিনে আল্লাহ তাআ'লা হযরত মূসা (আঃ) ও বনী ইসরাঈলকে (নদীতে) ডুবে যাওয়া থেকে রক্ষা করেছিলেন এবং ফিরআউন ও তার কওমকে ডুবিয়ে দিয়েছিলেন। আর এই দিনই হযরত নৃূহের (আঃ) নৌকা জুদীর উপর লেগেছিল । সুতরাং এ দিন এই দু'জন নবী আল্লাহ তাআ'লার কৃতজ্ঞতা প্রকাশার্থে রোযা রেখেছিলেন ।” তখন রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “আমিই তো হযরত মুসার (আঃ) বেশি হকদার এবং এই দিন রোযা রাখারও বেশি হকদার ।” অতএব, তিনি এ দিন রোযা রাখেন এবং সাহাবীদেরকে বলেনঃ “তোমাদের মধ্যে যারা আজ রোযা রেখেছে তারা যেন এই রোযা পূর্ণ করে। আর যারা কিছু খেয়েছে তারা যেন এই দিনের বাকি অংশে আর কিছু না খায়।”১ ইরশাদ হচ্ছে ৪ “অন্যায়কারীরা আল্লাহর রহমত হতে দূরে ।” তারা সবাই ধ্বংস হয়ে যায়। কেউই রক্ষা পায় নাই। নবীর (সঃ) সহধর্মিনী হযরত আয়েশা (রঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সেঃ) বলেছেনঃ “যদি আল্লাহ তাআ'লা হযরত নৃহের (আঃ) কওমের কোন একজনের উপরও দয়া করতেন তবে শিশুর মাতার উপরই দয়া করতেন ।” রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “নৃহ (আঃ) তার কওমের মধ্যে সাড়ে নয়শ' বছর অবস্থান করেন। তিনি একটি গাছ রোপণ করেছিলেন। একশ" বছর ধরে গাছটি বড় হতে থাকে । তারপর তিনি গাছটি কেটে তক্তা বানিয়ে নৌকা নির্মাণ করতে শুরু করেন। লোকেরা উপহাস করে যে, স্থলে তিনি কেমন করে নৌকা চালাবেন? উত্তরে তিনি তাদেরকে বলেনঃ “সত্বরই তোমরা স্বচক্ষে দেখে নেবে ।” যখন তিনি নৌকাটির নির্মাণকার্য শেষ করেন এবং পানি যমীন হতে উলিয়ে উঠতে এবং আকাশ হতে বর্ষিতে শুরু করে, আর অলি-গলি ও রাস্তাঘাট পানিতে নিমজ্জিত হতে থাকে, তখন এঁ শিশুর মাতা, যার ১. এই হাদীসটি ইমাম আহমদ (রঃ) বর্ণনা করেছেন । এই রিওয়াইয়াতটি এই সনদে গরীব বা দুর্বল বটে, কিন্তু এর কতক অংশের সাক্ষী সহী-হাদীসেও বিদ্যমান রয়েছে।

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।