//৬/.00121761/১10.001া) সুরাঃ হ্দ ১১ ৬৭ পারাঃ ১২ হযরত ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, নৌকায় হযরত নূুহের (আঃ) সাথে পরিবারবর্গ সহ মোট আশি জন লোক ছিলেন। একশ' পঞ্চাশ দিন পর্যন্ত তারা সবাই নৌকাতেই ছিলেন আল্লাহ তাআ'লা নৌকার মুখ মক্কা শরীফের দিকে ফিরিয়ে দেন। এখানে তারা চল্লিশ দিন পর্যন্ত বায়তুন্লাহ শরীফের তাওয়াফ করতে থাকেন। অতঃপর আল্লাহ তাআলা ওটাকে জুদীর দিকে চালিয়ে দেন। সেখানে ওটা থেমে যায়। স্থলের খবর নেয়ার জন্যে হযরত নূহ (আঃ) কাককে প্রেরণ করেন। কিন্তু এ কাকটি একটি মৃতদেহ খেতে শুরু করে। ফলে তার ফিরে আসতে খুবই বিলম্ব হয়। তখন তিনি একটি কবুতরকে প্রেরণ করেন। কবুতরটি তার ঠোটে যায়তুন গাছের পাতা এবং পায়ে মাটি নিয়ে ফিরে আসে । এ দেখে হযরত . নূহ (আঃ) বুঝতে পারেন যে, পানি শুকিয়ে গেছে এবং যমীন প্রকাশিত হয়েছে। সুতরাং তিনি জুদীর নিচে অবতরণ করে সেখানে একটি বস্তির ভিত্তি স্থাপন করেন যাকে সামানীন বলা হয়। একদিন সকালে যখন সব ঘুম থেকে জাগরিত হন তখন দেখা যায় যে, প্রত্যেকের ভাষা পরিবর্তন হয়ে গেছে। ওগুলির মধ্যে সবচেয়ে উত্তম ভাষা ছিল আরবী । একে অপরের ভাষা বুঝা অসন্ভব হয়ে পড়ে। হযরত নৃহ (আঃ) তাদের সবার মধ্যে অনুবাদকের কাজ করছিলেন। তিনি একজনের ভাষা অপরজনকে বুঝিয়ে দিচ্ছিলেন। কারণ আল্লাহ তাআ"লা তাকে সমস্ত ভাষার জ্ঞান দান করেছিলেন। | ্ হযরত কা'ব ইবনু আহ্বার রেঃ) বলেন যে, হযরত নৃহের (আ) নৌকাটি পূর্ব ও পশ্চিমের মাঝে চলাফেরা করছিল । তারপর জুদীর উপর গিয়ে থেমে যায়। হযরত কাতাদা” (রঃ) প্রভৃতি গুরুজন বলেন যে, ১০ই রজব মু'মিনরা এ নৌকায় আরোহণ করেছিলেন এবং পাচ মাস পর্যন্ত ওর উপরই অবস্থান করেন। তাদেরকে নিয়ে নৌকাটি জুদীর উপর একমাস ধরে থেমে থাকে । অবশেষে মুহাররম মাসের আশুরার দিন (১০ই মুহাররম) তাঁরা সবাই ওর উপর অবতরণ করেন। ইমাম ইবনু জারীর (রঃ) এই প্রকারেরই একটি মারফু হাদীসও বর্ণনা করেছেন। সেই দিন তারা রোযাও ব্রেখেছিলেন। এই সব ব্যাপারে আল্লাহ তাআ'লাই সবচেয়ে ভাল জ্ঞান ব্বাখেন।
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।