//৬/.030121761/১10.001া) সূরাঃ হুদ ১১ ৬০ পারাঃ ১২ একটি ঝরণা বা প্রত্রবণ। কাতাদা' (রঃ) বলেন যে, এটা জাযীরায় অবস্থিত একটি নদী যাকে 'আইনুল অরদাহ' বলা হয়। কিন্তু এসব উক্তি গারীব বা দুর্বল। মোট কথা, এ সব নিদর্শন প্রকাশিত হওয়া মাত্রই হযরত নৃহকে আল্লাহ তাআ'লা নির্দেশ দেন যে, তিনি যেন তার সাথে নৌকায় প্রত্যেক প্রকারের এক জোড়া করে প্রাণী উঠিয়ে নেন। একটি করে নর এবং একটি করে মাদী। বলা হয়েছে যে, প্রাণহীন মাখলুকের জন্যেও এই নির্দেশ ছিল। যেমন গাছপালা ও লতাপাতা । কথিত আছে যে, হযরত নূহ (আঃ) সর্বপ্রথম যে পাখিটিকে নৌকায় উঠান তা ছিল “দাররা' নামক পাখি । আর জন্তুগুলির মধ্যে সর্বশেষে যে জন্তুটিকে উঠান তা ছিল গাধা । শয়তান গাধাটির লেজ ধরে লটকে যায়। সে নৌকায় উঠার ইচ্ছা করে, কিন্তু শয়তান ওর লেজ ধরেছিল বলে তার কাছে খুবই ভারী বোধহয় এবং উঠতে সক্ষম হয় না। হযরত নৃহ (আঃ) তাকে বলেনঃ “তুমি উঠে যাও যদিও শয়তান তোমার সাথে রয়েছে।” সুতরাং তারা উভয়েই নৌকায় আরোহণ করে। কোন কোন গুরুজন বলেন যে, হযরত নৃহ (আঃ) এবং তার সঙ্গীয় মু'মিনরা সিংহকে তাদের সাথে নৌকায় উঠিয়ে নিয়ে যেতে অক্ষম হচ্ছিলেন। অবশেষে তার জর হয়ে যায়। তখন তারা তাকে নৌকায় উঠিয়ে নেন। ূ হযরত যায়েদ ইবনু আসলাম রেঃ) তার পিতা হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “নূহ (আঃ) যখন সমস্ত জন্তু এক জোড়া করে নৌকায় উঠিয়ে নেন তখন তীর সঙ্গীগণ তাকে বলেনঃ “পশুগ্ুলি কিরূপে নিশ্চিন্ত ও নিরাপদ থাকতে পারে, অথচ তাদের সাথে সিংহ রয়েছে?” তখন আল্লাহ তাআ'লা সিংহের উপর জর চাপিয়ে দেন। যমীনে অবতারিত প্রথম জর ছিল এটাই। অতঃপর জনগণ ইঁদুরের অভিযোগ আনয়ন করে বলেন ঃ “এই দুষ্ট প্রাণী আমাদের খাদ্য ও অন্যান্য জিনিষ নষ্ট করে দিচ্ছে!” তখন আল্লাহ তাআ'লার নির্দেশক্রমে সিংহ হাচি ফেললো এবং সেই হাঁচির সাথে বিড়াল বেরিয়ে আসলো । ফলে ইদুর এক প্রান্তে লুকিয়ে গেল।” ১. এ হাদীসটি ইবনু আবি হা"তিম (রঃ) বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।