//৬/.030121761/১109.001া) সুরাঃ হুদ ১১ ৫৭ পারাঃ ১২ নূুহের আঃ) নৌকাটি দেখেছিল, তবে এ নৌকাটি সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতাম!” তাদের কথামত হযরত ঈসা (আঃ) তাদেরকে সঙ্গে নিয়ে একটি টিলার উপর পৌছলেন এবং সেখানকার এক খণ্ড মাটি উঠালেন। অতঃপর তাদেরকে বললেন £ “এটা কে তা তোমরা জান কি?” তারা উত্তরে বলল ঃ “আন্মাহ এবং তার রাসূলই ভাল জানেন ।” তিনি বললেন £ “এটা হযরত নূহের (আঃ) পুত্র হা'মের পায়ের গোছা । তারপর তিনি স্বীয় লাঠি দ্বারা ওর উপর আঘাত করে বললেন 8 “আল্লাহর হুকুমে উঠে দাড়াও ।” তৎক্ষণাৎ একজন বৃদ্ধলোক মাথা থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে দাঁড়িয়ে গেলেন । হযরত ঈসা (আঃ) তাঁকে জিজ্ঞেস করলেন 8 “তুমি কি এরূপ বৃদ্ধ অবস্থাতেই মারা গিয়েছিলে?” লোকটি উত্তরে বললেন £ “জব, না। আমি যুবক অবস্থাতেই মারা গিয়েছিলাম । কিন্তু এখন আমার মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে যে, কিয়ামাত বুঝি সংঘটিত হয়ে গেছে। তাই ভয়ে আমি বুড়ো হয়ে গেছি।” এরপর ঈসা আঃ) তাকে বললেন ঃ “আচ্ছা, হযরত নূহের (আঃ) নৌকা সম্পর্কে যা কিছু জান তা আমাদের নিকট ব্রর্ণনা কর।” তিনি বললেন £ “নৌকাটি ছিল বারোশ' হাত লম্বা এবং ওর প্রস্থ ছিল ছ'শ' হাত। তাতে তিনটি তলা ছিল। প্রথমটিতে ছিল চতুষ্পদ জন্তু, দ্বিতীয়টিতে ছিল মানুষ এবং তৃতীয়টিতে ছিল পাখি । যখন চতুষ্পদ জন্তুগুলির গোবর ছড়িয়ে পড়লো তখন আল্লাহ তাআ'লা হযরত নূহের (আঃ) কাছে ওয়াহী পাঠালেন ৪ “হাতীর লেজে নাড়া দাও।” তিনি নাড়া দেয়া মাত্রই তা থেকে নর ও মাদী শুকর বেরিয়ে আসলো এবং মলগুলি খেতে লাগলো । ইদুরগুলি নৌকার তক্তাগুলি কাটতে শুরু করলে আল্লাহ পাক তার নিকট ওয়াহী প্রেরণ করলেনঃ “সিংহের দু'চোখের মধ্যভাগে আঘাত কর।” তিনি তাই করলে ওর নাকের ছিদ্র দিয়ে নর ও মাদী বিড়াল বেরিয়ে এসে এই ইদুরের দিকে অগ্রসর হলো।” হযরত ঈসা (আঃ) লোকটিকে জিজ্ঞেস করলেনঃ “শহরগুলি যে পানিতে নিমজ্জিত হয়েছে তা হযরত নৃহ (আঃ) কি করে জানতে পারলেন?” লোকটি উত্তরে বললেনঃ “তিনি সংবাদ নেয়ার জন্যে কাককে পাঠিয়ে দেন। কিন্তু কাকটি গিয়ে একটি মৃত দেহের উপর বসে পড়ে (সুতরাং সে খবর নিয়ে আসতে খুবই বিলম্ব করে)। সুতরাং তিনি তার উপর বদ দুআ” করেন যে, সে যেন সদা ভীত সন্ত্রস্ত থাকে। এ
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।