//৬/.030121761/১109.001া) সুরাঃ রা'দ ১৩ ৩২১ পারাঃ ১৩ বের হবে এবং তাতেই খাদ্য হজম হয়ে যাবে । আর যেমন ভাবে শ্বাস প্রশ্বাস চলে, তেমনি ভাবে নফসের উপর তসবীহ পাঠ ও আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনার ইলহাম করা হবে ।”১ হযরত যায়েদ ইবনু আরকাম রোঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আহলে কিতাবের একজন লোক রাসূলুল্লাহর সেঃ) কাছে এসে বলেঃ “হে আবুল কাসিম (সঃ)! আপনি কি বিশ্বাস করেন যে, জান্নাতবাসী খাবে ও পান করবে?” তিনি উত্তরে বলেনঃ “হা, ধার হাতে মুহাম্মদের (সঃ) প্রাণ রয়েছে তার শপথ! এখানকার একশ' জন লোকের পানাহার ও সহবাসের শক্তি সেখানকার একজন লোককে দেয়া হবে।” সে তখন বলেঃ “নিশ্চয় যে খাবে ও পান করবে তার তো পায়খানা ও প্রস্রাবের প্রয়োজন অবশ্যই হবে, অথচ জান্নাতে তো আবর্জনা ও মালিন্য থাকতে পারে না?” জবাবে রাসূলুল্লাহ সেঃ) বলেনঃ “না, বরং ঘর্মের মাধ্যমে সমস্ত হজম হয়ে যাবে এবং এ ঘর্মের সুগন্ধ মিশ্ক আশ্বরের মত ।”২ | হযরত আবদুল্লাহ ইবনু মাসউদ (রোঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “আমাকে রাসূলুল্লাহ সেঃ) বলেনঃ “জান্নাতে যে পাখীর দিকে তুমি (ওর গোশত খাবার ইচ্ছার) দৃষ্টিপাত করবে তৎক্ষণাৎ ওটা ভাজা হয়ে তোমার সামনে চলে আসবে ।” কোন কোন রিওয়াইয়াতে আছে যে, আবার এ পাখী আল্লাহর হুকুমে অনুরূপভাবে জীবিত হয়ে উঠে যাবে। : আল্লাহ তাআ'লা বলেনঃ “(জান্নাতে রয়েছে) প্রচুর ফলমূল, যা শেষ হবে না ও নিষিদ্ধও হবে না।” আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেনঃ “সন্নিহিত বৃক্ষ ছায়া তাদের উপর থাকবে এবং ওর ফলমূল সম্পূর্ণরূপে তাদের আয়ত্তীধীন করা হবে ।” অন্য এক জায়গায় মহান আল্লাহ বলেনঃ “যারা ঈমান আনয়ন করে ও ভাল কাজ করে তাদেরকে দাখিল করবো এমন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত; সেখানে তারা চিরকাল থাকবে, সেখানে তাদের জন্যে পবিত্র সঙ্গী থাকবে এবং তাদেরকে আমি চির স্নিগ্ধ ছায়ায় দাখিল করবো ।” ১. এ হাদীসটি ইমাম মুসলিম রেঃ) স্বীয় সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন। ২. এ হাদীসটি ইমাম আহমদ (রঃ) ও ইমাম নাসায়ী রঃ) বর্ণনা করেছেন। 77২১
— পৃষ্ঠা ৩২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।