//৬/.030121761/১10.001া। সুরাঃ রা'দ ১৩ ৩০৭ পারাঃ ১৩ সেখানে উচ্চ মর্ধাদা সম্পন্ন ব্যক্তিদের জন্যে উচু উচু অষ্টালিকা থাকবে, ওগুলি নির্মিত হবে খাঁটি মণি মুক্তা দ্বারা। দরজাগুলি হবে সোনার তৈরী। ওর মধ্যেকার আসনগুলি হবে মণিমাণিক্য দ্বারা নির্মিত, বিছানাগুলি হবে নরম ও মোটা রেশমের তৈরী । ওর মিশ্বরগুলি হবে নূরের তৈরী যার ওজ্জবল্য সূর্যের ওজ্ভবল্যকেও হার মানাবে । তাদের প্রাসাদ থাকবে ইল্লীনের উপর । তা নির্মিত হবে মণিমাণিক্য দ্বারা তা এতো উজ্জ্বল হবে যে, ওর ওজ্জবল্যে চক্ষু ঝলসে যাবে৷ কিন্তু আল্লাহর করুণার কারণে চোখের জন্যে তা সহনীয় হয়ে যাবে । যে প্রাসাদগডলি লাল ইয়াকৃতের হবে সেগুলিতে সবুজ রেশমী বিছানা বিছানো থাকবে । আর যেগুলি হল্দে ইয়াকৃতের হবে ওগুলির বিছানা হবে লাল মখমল, যাতে পান্না ও সোনা জড়ানো থাকবে । ওর আসনগুলির পায়া হবে মণিমুক্তার। ওর উপর মুক্তারই ছাদ হবে। ওর শিখর হবে প্রবালের। তাদের সেখানে পৌছার পূর্বেই আল্লাহর প্রদত্ত উপটৌকন তথায় পৌছে যাবে । সাদা ইয়াকৃতী ঘোড়া সেবকদের নিয়ে দীড়িয়ে থাকবে, যাদের সামনে রৌপ্য বসানো থাকবে । তাদের আসনের উপর উচ্চমানের নরম ও মোটা রেশমের গদি বিছানো থাকবে। তারা এই সব ঘোড়ার উপর সওয়ার হয়ে আড়ম্বরের সাথে বেহেশতের দিকে রওয়ানা হবে এবং গিয়ে দেখবে যে, তাদের ঘরের পার্খে আলোকময় মিম্বরগুলির উপর ফেরেশতাগণ তাদেরকে অভ্যর্থনার জন্যে বসে রয়েছেন। তীরা তাদেরকে জীকজমকপূর্ণ অভ্যর্থনা করবেন এবং মুবারকবাদ জানাবেন। আর তাদের সাথে করমর্দন করবেন । তারপর তারা নিজেদের ঘরে প্রবেশ করবে এবং সেখানে আল্লাহর নিয়ামতরাশি বিদ্যমান পাবে । নিজেদের প্রাসাদের পার্থ তারা সুদৃশ্য দু'টি জান্নাত দেখতে পাবে এবং ও দুটি ফলে ফুলে ভরপুর থাকবে । এঁ দু'টি জান্নাতে দুটি নহর পূর্ণ গতিতে প্রবাহিত হবে । সেখানে সর্ব প্রকারের সুস্বাদু ফল থাকবে এবং তাবুতে পবিভ্রাত্মা পর্দানশীন হুর থাকবে । যখন এই জান্নাতীরা সেখানে পৌছে সুখে ত অবস্থান করবে তখন মহামহিমাবিত আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলবেনঃ “হে আমার প্রিয় বান্দাগণ! তোমরা আমার ওয়াদা সত্যরূপে পেয়েছ কি? তোমরা আমার পক্ষ থেকে পুরস্কৃত হয়ে খুশী হয়েছ কি?” তারা উত্তরে বলবেঃ “হে আমাদের প্রতিপালক! হা, আমরা খুশী হয়েছি। আমাদের খুশীর কোন ইয়ত্তা নেই। আপনিও আমাদের প্রতি সন্তুষ্ট থাকুন।” আল্লাহ তাআ'লা তখন বলবেনঃ “যদি আমার সন্তুষ্টি না থাকতো
— পৃষ্ঠা ৩০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।