//৬/.030121761/১10.001া) সুরাঃ রা'দ ১৩ ৃ ৩০৪ পারা ১৩ এ গাছটির নাম হচ্ছে “শাজারাতুল খুলদ"' (চিরস্থায়ী গাছ)। সিদরাতুল মুনতাহার আলোচনায় রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “ওর একটি শাখার ছায়ায় একজন সওয়ার একশ" বছর পর্যন্ত চলতে থাকবে এবং শত শত আরোহী ওর একটি শাখার নীচে অবস্থান করতে পারে । তাতে সোনার ফড়িং রয়েছে। ওর ফলগুলি বড় বড় মটকা বা মৃত পাত্রের সমান।”১ আবু উমামা আল ব'হিলী (োঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সেঃ) বলেছেনঃ “তোমাদের যে কেউ জান্নাতে প্রবেশ করবে তাকেই “তুবা' বৃক্ষের কাছে নিয়ে যাওয়া হবে এবং তার জন্যে ওর শাখাগুলি খুলে দেয়া হবে। সে তখন ওগুলির যেটা ইচ্ছা সেটাই গ্রহণ করবে । ইচ্ছা করলে ইচ্ছা হলে কালোটা নিবে । ওগুলি হবে অত্যন্ত সুন্দর, নরম ও উত্তম। হযরত আবু হুরাইরা (রাঃ) বলেনঃ “আল্লাহ তাআ'লা তৃবা গাছকে হুকুম করবেনঃ “আমার বান্দাদের জন্যে তুমি উত্তম জিনিসগুলি ফেলতে থাকো” । তখন তা হতে ঘোড়া ও উট বর্ধিত হতে শুরু করবে । ওগুলি সুন্দর সুন্দর সাজে সঙ্জিত থাকবে, জ্বিন, লাগাম কষা থাকবে ইত্যাদি । ইবনু জারীর রেঃ) এখানে অহাব ইবনু মুনাব্বাহ (রঃ) প্রমুখাৎ একটি অতি বিস্ময়কর ও অদ্ভুদ “আসর” এনেছেন। অহাব ইবনু মুনাববাহ রেঃ) বর্ণনা করেছেন যে, জান্নাতে তুবা নামক একটি গাছ রয়েছে যার ছায়ায় আরোহী একশ" বছর পর্যন্ত চলতে থাকবে, তবুও তা শেষ হবে না। তার সতেজতা ও শ্যামলতা উন্মুক্ত বাগানের ন্যায়। ওর পাতাগুলি অতি চমৎকার । ওর শাখা গুলি আন্বর, ওর কঙ্করগুলি ইয়াকৃত, ওর মাটি কর্পূর, ওর কাদা মিশ্ক। ওর মূল হতে মদ্যের, দুধের এবং মধুর নহর প্রবাহিত হচ্ছে। ওর নীচে জান্নাতীদের মজলিস অনুষ্ঠিত হবে। জান্নাতীরা ওর নীচে উপবিষ্ট থাকবে এমতাবস্থায় ফেরেশতাগণ তাদের কাছে উ্ভ্রীর পাল নিয়ে . আগমন করবেন। উদ্ত্রীসমূহের যিঞ্জীরগুলি সোনা দ্বারা নির্মিত হবে। ওগুলির চেহারা প্রদীপের ন্যায় উজ্জ্বল হবে। ওদের লোম রেশমের মত নরম হবে । ওদের উপর ইয়াকৃতের মত গদি থাকবে যাতে সোনা জড়ানো ১. এ হাদীসটি ইমাম তিরমিযী রেঃ) বর্ণনা করেছেন
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।