Tafseer Ibn Kasir ( 12th Part) PDF
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

//৬/.030121761/১109.001া) সুরাঃ রা'দ ১৩ ৩০৩ পারাঃ ১৩ শাহর ইবনু হাউশির (রঃ) বলেন যে, জান্নাতের মধ্যে একটি গাছের নামও তৃবা। সমস্ত জান্নাতে এর শাখা গুলি ছড়িয়ে রয়েছে। প্রত্যেক ঘরে এর শাখা বিদ্যমান রয়েছে। আল্লাহ তাআ'লা এটাকে নিজের হাতে রোপণ করেছেন। মুক্তার দানা দিয়ে তিনি ওটা জন্মিয়েছেন এবং আন্মাহর হুকুমেই ওটা বর্ধিত হয়েছে এবং ছড়িয়ে পড়েছে । ওরই মূল হতে জান্নাতী মধু, সূরা, পানি এবং দুধের নহর প্রবাহিত হয় ।১ হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) হতে মারফু* রূপে বর্ণিত আছে যে, জান্নাতে তৃবা নামক একটি বৃক্ষ রয়েছে যা একশ” বছরের পথের দুরত্ব ব্যাপী ছড়িয়ে আছে। এরই গুচ্ছ হতে জান্নাতীদের পোষাক বের হয়ে থাকে। হযরত আবু সাঈদ খুদরী (রোঃ) হতে বর্ণিত আছে যে, একটি লোক রাসূলুল্লাহকে (সঃ) বলেঃ “আল্লাহর রাসূল (সঃ)! যে আপনাকে দেখেছে আপনার উপর ঈমান এনেছে তাকে মুবারকবাদ ।” তার একথা শুনে রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “হা, তাকে মুবারকবাদ তো বটেই, তবে দ্বিগুণ ট্রলার ন বুজিকে রিনার নেসা অথচ আমার উপর ঈমান এনেছে ।২ একটি লোক জিজ্ঞেস করলোঃ “তৃবা কি?” রাসূলুন্নাহ (সঃ) উত্তরে বললেনঃ “তৃবা হচ্ছে একটি জান্নাতী গাছ যা একশ" বছরের পথ পর্যন্ত ছড়িয়ে রয়েছে। জান্নাতীদের পোষাক ওরই শাখা থেকে বের হয়ে থাকে ।” হযরত সাহল ইবনু সা*দ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “জান্নাতের মধ্যে এমন একটি গাছ রয়েছে যে, সওয়ার একশ" বছর পর্যন্ত ওর ছায়ায় চলতে থাকবে তবুও তা শেষ হবে না।” অন্য রিওয়াইয়াতে আছে যে, চলার গতিও দ্রুত এবং সওয়ারীও দ্রুতগামী ।৩ সহীহ বুখারীতে ১০৫০১ (এবং সম্প্রসারিত ছায়া) এই আয়াতের তাফসীরেও এটাই রয়েছে। অন্য হাদীসে আছে সত্তর বছর বা একশ" বছর। ১. এটা ইবনু জারীর (রঃ) স্বীয় তাফসীরে বর্ণনা করেছেন। ২. এ হাদীসটি ইমাম আহ্মদ (রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন। ৩. এ হাদীসটি ইমাম বুখারী (রঃ) ও ইমাম মুসলিম (রঃ) বর্ণনা করেছেন ।

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।