//৬/.030121761/১109.001া) সূরাঃ রা'দ ১৩ ৩০২ পারাঃ ১৩ আমি তাদেরকে এগুলো প্রদান করবো, কিন্তু এরপরেও যদি তারা ঈমান না আনে তবে আমি তাদেরকে এমন শাস্তি প্রদান করবো যা ইতিপূর্বে কারো উপর প্রদান করি নাই । যদি তুমি চাও তবে এটাই করি, নচেৎ তুমি তাদের জন্যে তাওবা ও রহমতের দরজা খোলা রাখতে পার ।” তখন রাসূলুল্লাহ (সঃ) দ্বিতীয় পন্থাটি পছন্দ করলেন। এটা সত্য কথাই যে, পথ প্রদর্শন করা ও পথ ভ্রষ্ট করা আল্লাহ তাআ?'লারই কাজ। ওটা কোন মু*জিযা দেখার উপর নির্ভরশীল নয়। বেঈমানদের জন্যে মু'জিযা দেখানো ও ভয় প্রদর্শন করা অর্থহীন । যার উপর শাস্তির কথা বাস্তবায়িত হয়ে গেছে, সে সমস্ত নিদর্শন দেখালেও ঈমান আনবেনা। তবে শাস্তি দেখে নেয়ার পর তো পুরোপুরি ঈমানদার হয়ে যাবে, কিন্তু তখনকার ঈমান আনয়ন নিক্ষল হবে। আল্লাহ পাক বলেনঃ “যদি আমি তাদের উপর ফেরেশতা অবতীর্ণ করতাম এবং তাদের সাথে মৃতেরা কথা বলতো, আর তাদের কাছে আমি সমস্ত গুপ্ত জিনিস প্রকাশ করে দিতাম তবুও তারা ঈমান আনতো না, তবে আল্লাহ যাকে চান সেটা অন্য কথা, কিন্তু তাদের অধিকাংশই অজ্ঞ ।” এ জন্যেই আল্লাহ তাআ'লা বলেনঃ “হে নবী (সঃ)! তুমি বলে দাওঃ আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং তাদেরকেই সুপথ প্রদর্শন করেন যারা তার অভিমুখী ।” যাদের অন্তরে তার যিকর ছারা প্রশান্তি লাভ করে থাকে, তারা তীর প্রতি সন্তুষ্ট হয়ে যায়। বাস্তবিকই আল্লাহর যিকর মনের প্রশান্তির কারণই বটে । এটা ঈমানদার ও সৎ লোকদের জন্যে খুশী ও চক্ষু ঠাণ্ডা হওয়ার কারণ । তাদের পরিণাম ভাল। তারা মুবারকবাদ পাওয়ার যোগ্য । সাঈদ ইবনু জুবাইর (রঃ) হযরত ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, ৮ হাবশী ভাষায় জান্নাতের ভূমিকে বলে । আর সাঈদ ইবনু মাসজু" (রঃ) বলেন যে, হিন্দী ভাষায় 4:১৮ হচ্ছে একটি জান্নাতের নাম। অনুরূপভাবে সুদ্দী (রঃ) ইকরামা (রঃ) হতে বর্ণনা করেছেন যে, ৯2৮ হচ্ছে জান্নাীত। হযরত ইবনু আব্বাস (রাঃ) বলেন যে, আল্লাহ তাআ'লা যখনু জামাত সৃষ্টি, করেন এবং তার থেকেফারেগ হন তখন তিনি ৯১4০৮ 9৯৮ 14955 ৈ পীএই কথাটি বলেন।
— পৃষ্ঠা ৩০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।