//৬/.030121761/১109.001া) সূরাঃ রা'দ ১৩ ২৯৬ _ পারাঃ ১৩ যেন তোমার অন্তর বন্ধু। ধৈর্যশীল ও সৌভাগ্যবান ব্যক্তিই এই মর্যাদা লাভ করে থাকে ।” এই রূপ লোকদের জন্যেই উত্তম পরিণাম রয়েছে। সেই উত্তম পরিণাম এবং উত্তম ঘর হচ্ছে জান্নাত, যা অবিনশ্বর ও চিরস্থায়ী। হযরত আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, জান্নাতের একটি প্রাসাদের নাম “আদন' | তাতে মিনার ও কক্ষ রয়েছে। তাতে রয়েছে পাচ হাযার দরযা । প্রত্যেক দরযার উপর পাচ হাযার ফেরেশতা রয়েছেন । এ প্রাসাদটি নবী, সিদ্দীক ও শহীদদের জন্যে নির্দিষ্ট । যহ্হাক (রঃ) বলেন যে, এটা জান্নাতের শহর । এতে থাকবেন নবীগণ, শহীদগণ এবং হিদায়াতের ইমামগণ | তাদের আশে পাশে অন্যান্য: লোকেরা থাকবেন। ওর চতুর্দিকে অন্যান্য বেহেশত রয়েছে। ওখানে তারা তাদের প্রিয়জনকেও তাদের সাথে দেখতে পাবেন । তাদের সাথে থাকবেন তাদের মু'মিন পিতা, পিতামহ, পুত্র, পত্র, স্ত্রী ইত্যাদি আত্মীয় স্বজন। তারা সুখে শান্তিতে অবস্থান করবেন এবং তীদের চক্ষুগুলি ঠাণ্ডা হবে। এমন কি তাদের মধ্যে কারো কারো আমল যদি তাকে এঁ উচ্চ মর্যাদায় পৌছাবার যোগ্যতা নাও রাখে, তবুও আল্লাহ তাআ'লা তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন এবং এঁ উচ্চ মর্যাদায় পৌছিয়ে দেবেন । যেমন মহান আল্লাহ বলেনঃ %5/4 » ৮৫5৫ প2579485 9540 ৫৯০) ৮৫১১ %:-41 958 পপি অর্থাৎ “যারা ঈমান এনেছে” এবং তাদের সন্তানরা ঈমানের মাধ্যমে তাদের অনুসরণ করেছে, আমি তাদের সাথে তাদের সন্তানদেরকে মিলিত করবো ।” (৫২৪ ২১) তাদেরকে মুবারকবাদ ও সালাম জ্ঞাপনের জন্যে সদাসর্বদা প্রত্যেকটি দরযা দিয়ে ফেরেশতাগণ যাতায়াত করবেন। এটাও আল্লাহ তাআ'লার একটি নিয়ামত। এর ফলে তীরা সব সময় খুশী থাকবেন এবং সুসং শুনবেন। এটা ফেরেশতাদের সৌভাগ্যের কারণ যে, তারা শান্তির ঘরে নবী, সিদ্দীক ও শহীদদের সংস্পর্শে থাকতে পাবেন। এতে তীরা নিজেদের জীবনকে ধন্য মনে করবেন। হযরত আমর ইবনুল আ*স (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) সাহাবীদেরকে জিজ্ঞেস করেনঃ “আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম কে
— পৃষ্ঠা ২৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।