//৬/.030121761/১10.001া) সূরাঃ রা'দ ১৩ ২৯১ পারাঃ ১৩ বালুকারাশিকে পানি বলে মনে হয় তদ্রপ তারা সেখানে দেখতে পাবে (এবং পানি মনে করে দৌড়িয়ে যাবে, কিন্তু গিয়ে দেখবে যে, ওগুলো পানি নয়, বরং বালু। তখন তারা নিরাশ হয়ে ফিরে আসবে)।” দ্বিতীয় দৃষ্টান্তে আল্লাহ তাআ'লা বলেন £ ১ প1০9০7 অর্থাৎ “অথবা গভীর সমুদ্ব তলের অন্ধকার সদৃশ ।” (২৪৪ ৪০) সহীহ বুখারী ও সহীহ মুসলিমে হযরত আবু মুসা আশআ'রী (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সেঃ) বলেছেনঃ “যে হিদায়াত ও জ্ঞানসহ আল্লাহ তাআ'লা আমাকে পাঠিয়েছেন তার দৃষ্টান্ত এ বৃষ্টির ন্যায় যা যমীনের উপর বর্ষিত হয়েছে । যমীনের এক অংশ পানি গ্রহন করে নিয়েছে, ফলে তাতে প্রচুর পরিমাণে তৃণলতা ও উদ্ভিদ জন্মেছে। দ্বিতীয় প্রকারের যমীন হচ্ছে শোষণ যোগ্য, যা পানি আটকিয়ে রাখে। এর দ্বারা আন্মাহ তাআ'লা জনগণের উপকার সাধন করেন। তারা এ পানি নিজেরা পান করে, জীবজস্ত্ুকে পান করায় এবং জমিতে সেচন করে ফসল ফলায়। তৃতীয় প্রকার হচ্ছে কংকরময় ভূমি । না তাতে পানি জমে থাকে, না কোন ফসল উৎপন্ন হয়। এটা হচ্ছে এ ব্যক্তির দৃষ্টান্ত যে দ্বীনের জ্ঞান লাভ করেছে এবং আমাকে পাঠানোর মাধ্যমে আল্লাহ তার উপকার সাধন করেছেন। সে নিজে ইল্-ম শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। আর এটা হচ্ছে এ ব্যক্তির দৃষ্টান্ত যে এ জন্যে মাথাও ঘামায়নি এবং যে হিদায়াতসহ আল্লাহ আমাকে প্রেরণ করেছেন তা কবুলও করেনি । সুতরাং সে হচ্ছে এ কংকরময় ভূমির ন্যায় ।” হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্সাহ (সেঃ) বলেছেনঃ “আমার ও তোমাদের দৃষ্টান্ত হচ্ছে এ ব্যক্তির ন্যায়, যে আগুন জ্বালালো। আগুন যখন ওর আশেপাশের জায়গাগুলিকে আলোকিত করলো তখন পতঙ্গগুলি এ আগুনে পড়তে শুরু করলো এবং এভাবে তাদের জীবন শেষ হতে লাগলো । লোকটি বারবার ওগুলিকে আগুনে পড়া হতে বাধা দিতে থাকলো, কিন্তু এতদ্সত্রেও ওগুলি আগুনে পড়তেই থাকলো । ঠিক এরূপই দৃষ্টান্ত আমার ও তোমাদের । আমি তোমাদের কোমর ধরে
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।