//৬/.030121761/১10.001া) সুরাঃ রা'দ ১৩ ২৮৭ পারাঃ ১৩ আল্লাহ তাআ'লা ঘোষণা দিচ্ছেন যে, তিনি ছাড়া কেউ উপাস্য নেই। এই মুশরিকরাও এর স্বীকারুক্তিকারী যে, যমীন ও আসমানের প্রতিপালক ও পরিচালক আল্লাহ তাআ'লাই বটে। এতদসন্েও তারা তাঁকে ছেড়ে অন্যান্যদেরকে অভিভাবকরূপে গ্রহণ করছে এবং তাদের উপাসনায় লেগে পড়েছে। অথচ তারা সবাই আল্লাহ তাআ'লার অক্ষম বান্দা । তারা এতো অক্ষম যে, নিজেদেরই লাভ ও ক্ষতির মালিক তারা নয়। সুতরাং এই মুশরিকরা এবং আল্লাহর উপাসক বান্দা এক সমান হতে পারে না। এরা তো অন্ধকারের মধ্যে রয়েছে। আর আন্নাহর এই খাঁটি বান্দারা রয়েছে আলোর মধ্যে । যতটা পার্থক্য রয়েছে অন্ধ ও চক্ষুম্মানের মধ্যে এবং অন্ধকার ও আলোর মধ্যে, ততটা পার্থক্য রয়েছে এই দু'দলের মধ্যে । তাদের কাছে কোন জিনিসের সৃষ্টিকর্তা? যার ফলে তাদের কাছে কঠিন হয়ে গেছে যে, কোনটার সৃষ্টিকর্তা আল্লাহ, আর কোনটার সৃষ্টিকর্তা তাদের এই উপাস্যেরাঃ অথচ এইরূপতো মোটেই নয়। আল্লাহর সাথে সাদৃশ্যযুক্ত, তার সমকক্ষ এবং তার মত কেউই নেই। তিনি উয্ীর, শরীক, সন্তানাদি এবং স্ত্রী থেকে সম্পূর্ণরূপে পবিত্র। এসব থেকে তার সত্ত্বা বহু উর্ধবে। এটা তো মুশরিকদের চরম নির্বদ্ধিতা যে, তারা তাদের ছোট উপাস্যদেরকে আল্লাহ তাআলার সৃষ্ট দাস মনে করা সত্ত্বেও তাদের উপাসনা করতে রয়েছে। (হজ্জের সময়) 'লাব্বায়েক' শব্দ উচ্চারণ করতে করতে বলেঃ. “হে আল্লাহ! আমরা হাযির আছি। আপনার কোন অংশীদার নেই, কিন্তু শুধুমাত্র এ অংশীদার যারা স্বয়ং আপনারই অধিকারীতে রয়েছে । আর যে জিনিসের তারা মালিক সে জিনিসেরও প্রকৃত অধিকারী আপনিই ।” কুরআন কারীমের অন্য এক জায়গায় রয়েছেঃ _ . 40465044405 অর্থাৎ “আমরা শুধু মাত্র এ জন্যেই তাদের ইবাদত করি যে, তারা আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভ করাবে ।” (৩৯৪ ৩) তাদের এই কেউই তার কাছে মুখ খুলতে পারবে না। আকাশের ফেরেশতা মন্ডলীও তার অনুমতি ছাড়া কারো জন্যে কোন সুপারিশ করতে পারবে না।”
— পৃষ্ঠা ২৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।