//৬/.030121761/১109.001া) সুরাঃ রা'দ ১৩ ২৬৯ পারাঃ ১৩ খবরও আল্লাহ তাআ'লাই রাখেন। দেখা যায় যে, কোন কোন নারী গর্ভ ধারণ করে থাকে পূর্ণ দশ মাস। আবার কেউ ধারণ করেন ন'মাস। কারো গর্ভ বাড়ে এবং কারো কমে । ন'মাস থেকে কমে যাওয়া এবং ন'মাস থেকে বেড়ে যাওয়া আল্লাহ তাআ'লার অবগতিতে রয়েছে। হযরত যহ্হাক (রঃ) বলেনঃ “আমি দু'বছর মায়ের পেটে থেকেছি। আমি যখন ভূমিষ্ঠ হই তখন আমার সামনে দুটি দাত বেরিয়ে পড়েছিল ।” হযরত আয়েশা (রাঃ) বলেন যে, গর্ভধারণের শেষ সময়কাল হচ্ছে দু'বছর । কমে যাওয়া দ্বারা কারো কারো মতে উদ্দেশ্য হচ্ছে গর্ভধারণের সময়কালের মধ্যে রক্ত আসা । আর বেড়ে যাওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে গর্ভধারণের সময়কাল ন' মাসের বেশী হওয়া। মুজাহিদ (রঃ) বলেন যে, ন' মাসের পূর্বে যদি স্ত্রীলোক রক্ত দেখে তবে গর্ভ ন'মাস ছাড়িয়ে যায় হায়েষের সময়কালের মত। রক্ত ঝরলে শিশু ভাল হয় এবং রক্ত না ঝরলে শিশু পূর্ণ ও বড় হয়। হযরত মাকহুল (রঃ) বলেনঃ “মায়ের পেটে শিশু সম্পূর্ণরূপে শান্তি ও আরামে থাকে । তার কোনই কষ্ট হয় না। তার মায়ের হায়েষের রক্ত তার খাদ্য হয়ে থাকে । তা অতি সহজে তার কাছে পৌছে থাকে । এ কারণেই গর্ভ ধারণের সময়কালে মায়ের হায়েয বা খতু হয় না। যখন সন্তান ভূমিষ্ট হয় তখন মাটিতে পড়া মাত্রই চীৎকার করে ওঠে । এ অপরিচিত জায়গায় সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে । যখন তার নাভি কেটে দেয়া হয় তখন তার খাদ্য আল্লাহ তাআ'লা তার মায়ের বক্ষে পৌছিয়ে দেন। তখনও বিনা সন্ধানে, বিনা চাওয়ায়, বিনা কষ্টে এবং বিনা চিন্তায় সে খাদ্য পেয়ে থাকে । তারপর কিছুটা বড় হলে সে নিজের হাতে পানাহার করতে শুরু করে। কিন্তু বালেগ হওয়া মাত্রই জীবিকার জন্যে সে হা-হুতাশ করতে থাকে। মরে যাওয়া এবং নিহত হওয়া পর্যন্ত রুযী লাভের সম্ভাবনা থাকলে তখনও তাতে সে কোন দ্বিধাবোধ করে না। আফসোস । হে বনি আদম (আঃ)! তোমাকে দেখে বিম্মিত হতে হয়! যিনি তোমাকে তোমার মায়ের যিনি তোমাকে তোমার বয়োঃপ্রাপ্ত হওয়া পর্যন্ত খেতে দিলেন, এখন তুমি বয়োংপ্রাপ্ত ও বুদ্ধিমান হয়ে (তোকে ভুলে গেলে এবং) বলতে শুরু করলেঃ হায়! কোথা থেকে খেতে পাবো? আমার মরণ হোক বা আমি নিহত
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।