//৬/.030121761/১10.001া) সুরাঃ রা'দ ১৩ ২৬৬ পারাঃ ১৩ বানিয়ে দেয়া, আরবের পাহাড়কে ওখান থেকে সরিয়ে ফেলা, আরব ভূমি সবুজ শ্যামল করে তোলা, এখানে নদী প্রবাহিত করা ইত্যাদি। তাদের এ কথার উত্তরে অন্য জায়গায় রয়েছেঃ মু*জিযা” প্রেরণ করা হতে আমাকে এ জিনিসই বিরত রেখেছে যে, পূর্ববর্তীরা তা মিথ্যা প্রতিপন্ন করেছিল ।” মহান আন্লাহ বলেনঃ “হে নবী (সঃ)! তুমি মুশরিকদের এসব কথায় মোটেই দুঃখিত ও চিন্তিত হয়ো না। তোমার দায়িত্ শুধু পৌছিয়ে দেয়া । তুমি হিদায়াতকারী নও । তারা না মানলে তোমাকে পাকড়াও করা হবে না। হিদায়াত করার হাত আল্লাহ তাআ'লার। এ কাজ তোমার ক্ষমতার বাইরে। প্রত্যেক কওমের জন্যেই পথ প্রদর্শক ও আহবানকারী রয়েছে।' অথবা ভাবার্থ হবেঃ “হিদায়াতকারী আমি এবং ভয় প্রদর্শনকারী তুমি । অন্য আয়াতে রয়েছে £ চি 4? রত অর্থাৎ প্রত্যেক উন্মতের মধ্যে ভয় প্রদর্শদকারী অতিবাহিত হয়েছেন” (৩৫৪ ২৪) এখানে $১৬ দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী । সুতরাং প্রত্যেক দলের মধ্যেই পথ প্রদর্শক থাকেন। তার ইলম ও আমল দ্বারা অন্যান্যেরা পথ পেয়ে থাকে! এই উম্মতের পথ প্রদর্শক হচ্ছেন হয়রত মুহাম্মদ (সঃ)। একটি অত্যন্ত অস্বীকৃত রিওয়াইয়াতে রয়েছে যে, এই আয়াতটি অবতীর্ণ হওয়ার সময় রাসূলুল্লাহ (সঃ) স্বীয় বক্ষে হাত রেখে বলেনঃ “ভয় প্রদর্শনকারী আমি এবং প্রত্যেক সম্প্রদায়ের একজন হাদী বা পথ প্রদর্শক রয়েছে।” এ সময় তিনি হযরত আলীর (রাঃ) স্কন্ধের দিকে ইঙ্গিত করে বলেনঃ “হে আলী (রোঃ)! তুমি হাদী। আমার পরে তোমার দ্বারা মানুষ হিদায়াত প্রাপ্ত হবে ।”১ হযরত আলী (রাঃ) হতে বর্ণিত আছে যে, এখানে হাদী" দ্বারা কুরায়েশের একজন লোককে বুঝানো হয়েছে। হযরত জুনাইদ (রাঃ) বলেন যে, লোকটি হচ্ছেন স্বয়ং হযরত আলী (রাঃ)। ইবনু জারীর (রঃ) হযরত আলীর (রাঃ) হাদী হওয়ার কথা বর্ণনা করেছেন ।২ ১. এ হাদীসটি আবু জাফর ইবনু জারীর (রাঃ) হযরত ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেছেন এবং এতে ভীষণ অস্বীকৃতি রয়েছে। ২. কিন্তু এতেও কঠিন নাকারাত বা অস্বীকৃতি রয়েছে।
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।