Tafseer Ibn Kasir ( 12th Part) PDF
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

//৬/.030121761/১10.001া) সুরাঃ হুদ ১১ ২৫ পারাঃ ১২ দক্ষিণ হস্তে যা ছিল তার এতটুকুও কমে নাই । তার আর্শটি ছিল পানির উপর তার হাতে মীযান (দীড়িপাল্লা) রয়েছে যা তিনি কখনো উচু করছেন এবং কখনো নীচু করছেন”, আবু রাীন লাকীত ইবনু আ'মির ইবনু মুনফিক আল আকলী রেঃ) হতে বর্ণিত, তিনি বলেন- “আমি জিজ্ঞেস করলাম- হে আল্লাহর রাসূল (সঃ)! মাখলুক সৃষ্টি করার পূর্বে আমাদের প্রতিপালক কোথায় ছিলেন? উত্তরে তিনি বলেনঃ “তিনি 'আমা'তে ছিলেন যার২নীচেও বাতাস এবং উপরেও বাতাস। _ এরপর তিনি আর্শ সৃষ্টি করেন।” এ রিওয়াইয়াতটি জামে” তিরমিধীর কিতাবৃত তাফসীরেও আছে এবং সুনানে ইবনু মাজাহ্‌তেও রয়েছে। ইমাম তিরমিযী (রঃ) এ হাদীসটিকে হাসান' বলেছেন। মুজাহিদের (র$ উক্তি এই যে, কোন কিছু সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআ'লার আর্শটি পানির উপর ছিল। অহাব (রঃ). যমরা (রঃ) কাতাদা' (রঃ), ইবনু জারীর রঃ) প্রভৃতি গুরুজনও এ কথাই বলেন। $০ 02 222 0৫ ? আল্লাহ পাকের এ উক্তি সম্পর্কে হযরত : কাতাদা' (রঃ) বলেন ৪ “আসমান ও যমীন সৃষ্টির পূর্বে মাখলুকের সূচনা কিরূপ ছিল, আল্লাহ তাআলা তোমাদেরকে তা জানিয়ে দিচ্ছেন। রাবী” ইবনু আনাস (রেঃ) বলেন যে, আল্লাহ তাআ'লার আর্শ পানির উপর ছিল। অতঃপর যখন তিনি আসমান ও যমীন সৃষ্টি করলেন তখন এ পানিকে দু'ভাগে বিভক্ত করলেন। এক ভাগকে তিনি আর্শের নীচে রাখলেন এবং ওটাই হচ্ছে “বাহরে মাসজুর' ৷ হযরত ইবনু আব্বাস (রাঃ) . বলেন যে, উচ্চতার কারণেই আর্শকে আর্শ বলা হয়। সা'দ তাঈ (রঃ) বলেন যে, আর্শ হচ্ছে লাল ইয়াকৃতেরই তৈরি। মুহাম্মদ ইবনু ইহসাক (রঃ) বলেন যে, আল্লাহ তাআ'লা এঁূপই ছিলেন যেইরূপ তিনি স্বীয় পবিত্র ও মহান নফ্‌সের বর্ণনা দিয়েছেন । অর্থাৎ পানি ছাড়া আর কিছুই ছিল না এবং তার আর্শ পানির উপর ছিল। আর্শের ১. এ হাদীসটি ইমাম বুখারী (রঃ) তার “সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। ২. এ হাদীসটি ইমাম আহমদ (রঃ) স্বীয় “মুসনাদ' গ্রন্থে বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।