Tafseer Ibn Kasir ( 12th Part) PDF
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

//৬/.030121761/১10.001া) সুরাঃ ইউসুফ ১২ ২৪১ পারাঃ ১৩ করেনঃ “এটা কি?” আমি উত্তরে বলিঃ এতে আমি ঝাড়-ফুঁক করিয়ে নিয়ে গলায় বেঁধেছি। আমার একথা শুনে তিনি ওটা ধরে ছিড়ে ফেলেন এবং বলেনঃ “আবদুল্লাহর (রাঃ) ঘর শিরক থেকে অমুখাপেক্ষী ৷ স্বয়ং আমি রাসূলুল্লাহকে (সঃ) বলতে শুনেছি যে, ঝাড়-ফুঁক, তাবীষ এবং ডোরা-সুতা বাধা শিরক ।” আমি বললামঃ “আপনি এটা কিরূপে বলছেন? একবার আমার চক্ষু খারাপ হয়ে গিয়েছিল আমি অমুক ইয়াহুদীর কাছে যেতাম। সে আমার চোখে ঝাড়-ফুঁক করতো । তখন আমার চক্ষু ভাল হয়ে যেতো ।” আমার এ কথা শুনে তিনি বললেনঃ “শয়তান তোমার চোখে গুতো মারতো এবং ঝাড়-ফুঁকের কারণে সে থেমে যেতো । রাসূলুল্লাহ সেঃ) যা শিখিয়েছেন তা যদি তুমি বলতে তবে ওটাই তোমার জন্যে যথেষ্ট হতো । তা হচ্ছেঃ 20540555 31205 3 201 1 55এ। ৮ চা 5৯৬ 24 অর্থাৎ “হে মানুষের প্রতিপালক! আপনি কষ্ট দূর করে দিন, আপনি আরোগ্য দান করুন, আপনিই আরোগ্য দানকারী, আপনার আরোগ্য ছাড়া কোন আরোগ্য নেই, এমন আরোগ্য দান করুন যাতে কোন রোগ অবশিষ্ট না থাকে ।”১ ঈসা ইবনু আবদির রহমান (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একবার আবদুল্লাহ ইবনু হাকীম রোঃ) রুগ্ন ছিলেন, আমরা তাকে দেখতে গেলাম । তাকে বলা হলোঃ “যদি আপনি কোন ডোরা-সূতা বাধতেন তবে ভাল হতো ।” এ কথা শুনে তিনি বলেন, “আমি ডোরা-সূৃতা বাধবো? অথচ রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে ব্যক্তি যে জিনিষ লটকাবে তাকে তারই দিকে সমর্পণ করা হবে ।”২ হযরত উকবা ইবনু আ'মির (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে ব্যক্তি তাবীয লটকালো সে শিরক করলো ।”৩ ১. এ হাদীসটি ইমাম আহমদ (রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন । ২. এ হাদীসটিও মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। এ হাদীস ইমাম নাসায়ীও হযরত আবু হুরাইরা রোঃ) হতে বর্ণনা করেছেন। ৩. এ হাদীসটিও ইমাম আহমদ রেঃ) স্বীয় মুসনাদ গ্রন্থে বর্ণনা করেছেন। 7১৬

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।