//৬/.030121761/১10.001া) সুরাঃ ইউসুফ ১২ ২৩৪ পারাঃ ১৩ হযরত মাহমুদ ইবনু ওয়ালীদ (রঃ) হতে মারফু"* রূপে বর্ণিত আছে যে, নবী সেঃ) বলেছেনঃ “বণী আদম নিজের পক্ষে দু'টি জিনিষকে খারাপ মনে করে থাকে । (১) মানুষ মৃত্যুকে খারাপ মনে করে । কিন্তু মৃত্যু মুমিনের জন্যে ফিতনা হতে উত্তম । (২) মালের স্বল্পতাকে মানুষ খারাপ মনে করে। অথচ মালের স্বল্পতা (কিয়ামতের দিনের) হিসাবকে কমিয়ে দেবে ।”৯ মোট কথা দ্বীনী ফিৎনার সময় মৃত্যু কামনা করা জায়েয। হযরত আলী (রাঃ) তার খিলাফতের শেষ যুগে যখন দেখেন যে, জনগণের দুষ্টামী ও দুর্ব্যবহার কোন ক্রমেই কমছে না এবং কোন উপায়েই তাদেরকে একত্রিত করা সম্ভব হচ্ছে না, তখন তিনি প্রার্থনা করেনঃ “হে আল্লাহ! আমাকে আপনার নিকট উঠিয়ে নিন। আমি জনগণের উপর অতিষ্ঠ হয়ে পড়েছি এবং তারাও আমার উপর অতিষ্ঠ হয়ে পড়েছে ।” ইমাম বুখারীও (রঃ) যখন অত্যাধিক ফিৎনার মধ্যে পড়ে গেলেন এবং আমীরের সাথে তার বড় বড় যুদ্ধ সংঘটিত হলো তখন তিনি জনাব বারী তাআ'লার কাছে প্রার্থনা করলেনঃ “হে আল্লাহ! আপনি আমাকে আপনার নিকট উঠিয়ে নিন।” হাদীসে রয়েছে যে, ফিতনার যুগে মানুষ কবরকে দেখে বলবেঃ “হায় যদি আমি এই জায়গায় থাকতাম ।” কেননা, ফিতনা-ফাসাদ, বালা-মুসিবত এবং কাঠিন্য প্রত্যেক ফিতনা পীড়িতকে ফিৎনায় নিক্ষেপ করবে । বর্ণিত আছে যে, হযরত ইয়াকৃবের (আঃ) যে পুব্রগণ খুব বেশী অপরাধ করেছিলেন তাদের জন্যে যখন তিনি মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন তখন আল্লাহ তাআ'লা তা কবুল করে নেন এবং তাঁদেরকে ক্ষমা করে দেন। হযরত আনাস (রাঃ) বলেন যে, যখন হযরত ইয়াকৃবের (আঃ) বংশের সবাই মিসরে একত্রিত হন তখন হযরত ইউসুফের (আঃ) ভ্রাতাগণ পরস্পর বলাবলি করেনঃ “আমরা আমাদের পিতাকে যে জ্বালাতন করেছি তাতো স্পষ্ট প্রতীয়মান হয়ে রয়েছে এবং ভাই ইউসুফের (আঃ) প্রতি যে অন্যায় আচরণ করেছি তাওতো প্রকাশমান। এখন যদিও এই দু*মহান ১. এ হাদীসটিও ইমাম আহমদ (রঃ) স্বীয় মুসনাদ গ্রন্থে বর্ণনা করেছেন। ২. এটা তাফসীরে ইবনু জারীরে রয়েছে।
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।