//৬/.030121761/১10.001া) সুরাঃ ইউসুফ ১২ ২৩৩ পারাঃ ১৩ পুন্য তত বৃদ্ধি পাবে। আর এটাই হবে তোমার জন্যে উত্তম ।”* হযরত আবু হুরাইরা রোঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেন £ “তোমাদের কেউ যেন বিপদ আপতিত হওয়ার কারণে কখনো মৃত্যু কামনা না করে এবং তীর জন্যে প্র্থনা না করে তা এসে যাওয়ার পূর্বে । হ্যা, তবে যদি তার নিজের আমলের উপর ভরসা থাকে তবে ওটা স্বতন্ত্র কথা । জেনে রেখো যে, যখন তোমাদের কেউ মারা যায় তখন তার আমল শেষ হয়ে যায়। মুমিনের আমল তার পৃণ্যই বাড়িয়ে থাকে ।” জেনে রাখা প্রয়োজন যে, এই হুকুম হচ্ছে পার্থিব বিপদের ব্যাপারে এবং যা তার ব্যক্তিগত সম্পর্কযুক্ত হয়। কিন্তু যদি ধর্মীয় ফিতনা হয় এবং দ্বীনী বিপদ হয় তবে মৃত্যুর জন্যে প্রার্থনা করা জায়েয । যেমন ফিরআউনের জাদুকরগণ এ সময় প্রার্থনা করেছিলেন যখন ফিরআউন তীদেরকে হত্যা করার হুমকি দিয়েছিল। এঁ সময় তীরা প্রার্থনা করেছিলেনঃ “হে আমাদের প্রতিপালক! (আমাদের উপর ধৈর্য ঢেলে দিন এবং মুসলমান রূপে) আমাদেরকে মৃত্যু দান করুন । অনুরূপভাবে হযরত মরিয়ম (আঃ) কে যখন প্রসব বেদনা এক খেজুর বৃক্ষ তলে আশ্রয়ে বাধ্য করেছিল তখন তিনি বলেছিলেনঃ “হায়! এর পূর্বেই আমি যদি মরে যেতাম এবং লোকের স্থৃতি হতে সম্পূর্ণ বিলুপ্ত হতাম।” এ কথা তিনি এ সময় বলেছিলেন যখন জনগণ তাকে ব্যাভিচারের অপবাদ দিচ্ছিল। কেননা, তীর স্বামী ছিল না, অথচ তিনি গর্ভধারণ করেছিলেন । যখন তার সন্তান ভূমিষ্ট হয় এবং তিনি সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের নিকট উপস্থিত হন তখন তারা বলেঃ “হে মরিয়ম (আঃ)! তুমি তো এক অদ্ভুত কাণ্ড করে বসেছো। হে হারুণ-ভগ্মী! তোমার পিতা অসৎ ব্যক্তি ছিল না এবং তোমার মাতাও ছিল না ব্যভিচারিণী ।” কিন্তু তিনি যে এ পাপ থেকে সম্পূর্ণ মুক্ত এটা প্রমাণ করবার জন্যে আল্লাহ আআ'লা শিশু ঈসার (আঃ) মুখ দিয়ে বের করলেনঃ “আমি তো আল্লাহর বান্দা! তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন।” একটি হাদীসে একটি দীর্ঘ দুআ'র বর্ণনা রয়েছে, যাতে এই বাক্যটিও রয়েছেঃ “যখন কোন কওমকে ফিতৎনার মধ্যে নিক্ষেপ করার ইচ্ছা করবেন তখন আমাকে এ ফিৎনার মধ্যে জড়িত করার পূর্বেই উঠিয়ে নেন।” ১. এ হাদীসটিও ইমাম আহমদ (রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।