//৬/.030121761/১10.001া) সূরাঃ ইউসুফ ১২ ২২৯ পারাঃ ১৩ ফিলিস্তিনও সিরিয়ার জঙ্গলে অবস্থিত । অধিকাংশ সময় তারা তাবু খাটিয়ে বাস করতেন। বলা হয়েছে যে, তীরা হাসমীর নিম্নদেশে আওলাজ নামক স্থানে বসবাস করতেন এবং সেখানে পশু পালন করতেন। উট, বকরী ইত্যাদি তাদের সাথে থাকতো । অতঃপর হযরত ইউসুফ (আঃ) বলেনঃ “আমার উপর আল্লাহ পাকের এটা কম বড় অনুগ্রহ নয় যে, শয়তান আমার ও আমার ভ্রাতাদের সম্পর্ক নষ্ট করার পরও তিনি আপনাদেরকে মরু অঞ্চল হতে এখানে আনয়ন করেছেন। আমার প্রতিপালক যা ইচ্ছা করেন তা-ই নিপুণতার সাথে করে থাকেন। তিনি এ কাজের যথাযোগ্য উপকরণের ব্যবস্থা করে দেন। আর ওটাকে তিনি অতি সহজ করে দেন। বান্দার কিসে কল্যান রয়েছে তা তিনি _ খুব ভাল রূপেই জানেন। নিজের কাজে, কথায়, ফায়সালায় ও উদ্দেশ্যে তিনি অতি নিপুন।” সুলাইমানের রেঃ) উক্তি এই যে, স্বপ্ন দেখা ও ওর তাৎপর্য প্রকাশিত হওয়ার মধ্যে চল্লিশ বছরের ব্যবধান ছিল। আব্দুল্লাহ ইবনু শাদ্দাদ (রঃ) বলেন যে, স্বপ্নের তাৎপর্য প্রকাশিত হতে এর চেয়ে বেশী সময় লাগেও না। . এটাই হচ্ছে সময়ের শেষ সীমা । হযরত হাসান (রঃ) হতে বর্ণিত আছে যে, - ৮০ বছর পরে পিতা পুত্রের মিলন ঘটে । এটা চিন্তার বিষয়, সেই সময় যমীনে হযরত ইয়াকুব (আঃ) অপেক্ষা আল্লাহ তাআ'লার বড় প্রিয় পাত্র আর কেউ ছিলেন না । তথাপি তাকে এতো দীর্ঘ দিন ধরে পুত্র ইউসুফকে (আঃ) ছেড়ে থাকতে হলো । সব সময় ভার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকতো । আর অন্তরে দুঃখ ও বেদনার তরঙ্গ উঠতো । অন্য একটি রিওয়াইয়াতে আছে যে, এই বিচ্ছেদের সময়কাল ছিল ৮৩ (তিরাশি) বছর। মুবারক ইব্ন ফুষালা' (রঃ) হাসান (রঃ) হতে বর্ণনা করেছেন যে, : যখন হযরত ইউসুফকে (আঃ) কৃপে নিক্ষেপ করা হয়েছিল তখন তার বয়স ছিল ১৭ (সতেরো বছর)। আর তিনি পিতার নিকট হারিয়ে থাকেন ৮০ (আশি) বছর। তারপরে তিনি ২৩ (তেইশ) বছর জীবিত থাকেন। ১২০ (এক শ' বিশ) বছর বয়সে তিনি মৃত্যু মুখে পতিত হন। হযরত কাতাদা”র (রঃ)- উক্তি অনুসারে ৩৫ (পয়ত্রিশ) বছর প্ররে পিতা পুত্রের মিলন হয়। মুহাম্মদ ইব্ন ইসহাক (রঃ) হতে বর্ণিত আছে যে, হযরত
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।