//৬/.030121761/১109.001া) সূরাঃ ইউসুফ ১২ ২২৭ পারাঃ ১৩ সুতরাং পিতা মাতার আগমনের পর হযরত ইউসুফ (আঃ) তাদেরকে নিজের কাছে স্থান দেয়ার পর তাদেরকে বলেনঃ “আপনারা নিরাপদে মিসরে প্রবেশ করুন।” এখানে দুর্ভিক্ষ প্রভৃতি বিপদ-আপদ থেকে মুক্ত অবস্থায় সুখে শান্তিতে বসবাস করুন।' আমাদের এরূপ ভাবার্থ বর্ণনা না করার কোনই কারণ নেই। প্রসিদ্ধ উক্তি রয়েছে যে, দুর্ভিক্ষের যে কয়েক বছর অবশিষ্ট ছিল তা হযরত ইয়াকুবের (আঃ) আগমনের ফলে দূর হয়ে যায়। যেমন মক্কাবাসীদের দুর্ভিক্ষের বাকী বছরগুলি রাসূলুল্লাহর (সঃ) প্রার্থনার কারণে দূর হয়ে গিয়েছিল, যখন আবু সুফিয়ান (রাঃ) তার কাছে দুর্ভিক্ষের অভিযোগ করেন এবং কেঁদে কেঁদে তার কাছে দুআ+র সুপারিশ করেন। আবদুর রহমান (রঃ) বলেন যে, হযরত ইউসুফের (আঃ) মাতা পূর্বেই : ইন্তেকাল করেছিলেন এবং তার পিতার সাথে ছিলেন তার খালা । কিন্তু ইমাম ইবনু জারীর (রঃ) এবং ইমাম মুহাম্মদ ইবনু ইসহাকের (রঃ) উক্তি এই যে, এ সময় স্বয়ং তার মাতাই জীবিত ছিলেন। এই উক্তিটি সঠিকও বটে। তার মৃত্যুর উপর কোন বিশুদ্ধ দলীল নেই । আর কুরআন কারীমের প্রকাশ্য শব্দগুলি এটাই প্রমাণ করছে যে, এঁ সময় তার মাতা জীবিত ছিলেন। হযরত ইউসুফ (আঃ) স্বীয় পিতা-মাতাকে রাজ সিংহাসনে বসিয়ে দেন। সেই সময় তার পিতা-মাতা এবং এগারোটি ভাই সবাই তার সামনে সিজদায় পড়ে যান। তখন তিনি পিতাকে সম্বোধন করে বলেনঃ “আব্বাজান! দেখুন, এতো দিনে আমার পূর্বের সেই স্বপ্নের ব্যাখ্যা প্রকাশিত হলো । এই হচ্ছে এগারোটি তারকা এবং এই হচ্ছে সূর্য ও চন্ত্র যা আমার সামনে সিজদায় পতিত রয়েছে।” তাদের শরীয়তে এটা বৈধ ছিল যে, বড়দেরকে তীরা সালামের সাথে সিজদা করতেন। এমন কি হযরত আদম (আঃ) থেকে নিয়ে হযরত ঈসা (আঃ) পর্যন্ত সমস্ত নবীর উম্মতদের জন্যে এটা জায়েয ছিল। কিন্তু মিল্লাতে মুহাম্মদিয়াতে (সঃ) আল্লাহ তাবারাকা ওয়া তাআ'লা নিজের পবিভ্র সত্ত্বা ছাড়া অন্য কারো জন্যে সিজদাকে বৈধ করেন নাই। বরং তিনি ওটা একমাত্র নিজের জন্যেই নির্দিষ্ট করেছেন। হযরত কাতাদা' (রঃ) প্রভৃতি গুরুজনের উক্তির সারমর্ম এটাই।
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।