Tafseer Ibn Kasir ( 12th Part) PDF
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

//৬/.030121761/১109.001া) সূরাঃ ইউসুফ ১২ ২২১ পারাঃ ১৩ অর্থাৎ “কষ্টের সাথেই তো স্বস্তি আছে। অবশ্য কষ্টের সাথেই স্বস্তি আছে ।” (৯৪৪ ৫-৬) হযরত ইউসুফের (আঃ) প্রশ্নে তার ভ্রাতাগণ বিস্ময়ে চমকে উঠেন। এর একটা কারণ এই ছিল যে, মুকুট নামিয়ে দেয়ার ফলে তার কপালের নিদর্শন তারা দেখে নেন। এ সময় তারা তাকে প্রশ্ন করেনঃ ৫ 48 ৫ ০ অর্থাৎ “তা হলে তুমিই কি ইউসুফ?” (১২৪ ৯০) ইবনু মুহাইসিন (রঃ) ৬: ০০1 পড়েছেন। প্রথমটিই প্রসিদ্ধ কিরআত। কেননা -৫5[বা প্রশ্ন $2%| এর উপর ইঙ্গিত করে। অর্থাৎ এতে তারা বিশ্মিত হন যে, তাঁরা ভার কাছে দু'বছর বা তার চেয়েও বেশি সময় ধরে যাতায়াত করছেন, অথচ তাকে তারা চিনতে পারেন নাই ।, আর তিনি কিন্তু তাদেরকে চিনেছেন ও নিজেকে গোপন করেছেন! এজন্যেই তারা প্রশ্নের সুরে বলেনঃ “তুমি কি ইউসুফ?” তিনি উত্তরে বলেনঃ “হ্যা, আমিই ইউসুফ (আঃ) এবং এটা (বিনইয়ামীন) আমার (সহোদর) ভাই । আল্লাহ তাআ'লা আমাদের উপর অনুগ্বহ করেছেন যে, দীর্ঘ দিনের বিচ্ছেদের পর আমাদেরকে তিনি মিলিত করেছেন। আল্লাহ্ভীতি ও ধৈর্যশীলতা বিফলে যায় না।” এখন হযরত ইউসুফের (আঃ) ভ্রাতাগণ তার মর্যাদা ও শ্রেষ্ঠত্‌ স্বীকার করে নেন। তারা তাকে বলেনঃ “বাস্তবিকই দৈহিক সৌন্দর্য ও নৈতিক চরিত্র উভয় দিক দিয়েই তুমি আমাদের চেয়ে উত্তম । রাজত্ব ও ধন-মালের দিক দিয়েও আল্লাহ তোমাকে আমাদের উপর মর্যাদা দান করেছেন।” অনুরূপভাবে কারো কারো মতে নুবওয়াতের দিক দিয়েও তিনি ভাইদের উপর প্রাধান্য লাভ করেছিলেন । কেননা, তিনি নবী ছিলেন এবং তার ভ্রাতাগণ নবী ছিলেন না । এই স্বীকারোক্তির পর তারা তাদের ভু ভলগ কর করেন । তৎক্ষণাৎ হযরত ইউসুফ (আঃ) তাদেরকে বলেনঃ “আজকের পরে আমি আপনাদের এই ভুলের কথা মনেও করবো না। এ কারণে আমি আপনাদেরকে শীসন গর্জন করতে চাইনে। আমি আপনাদের উপর কোন অভিযোগও করছি না। আপনাদের উপর আমি রাগান্বিত নই। বরং আমার প্রার্থনা এই যে, আল্লাহ তাআ'লাও আপনাদেরকে ক্ষমা করুন! তিনি সর্বাপেক্ষা বড় দয়ালু।” তার ভ্রাতাগণ ওজর পেশ করলেন এবং তিনি তা

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।