//৬/.00121761/১10.001া) সুরাঃ ইউসুফ ১২ ১৯২ পারাঃ ১২ “আল্লাহর মাহাত্ম্য অদ্ভূত বটে! আমরা আজ এটা অকপটে স্বীকার করছি যে, হযরত ইউসুফের (আঃ) কোনই অপরাধ ছিল না। তার সম্পর্কে যা কিছু বলা হয়েছিল সবই তার উপর অপবাদ ছিল । আল্লাহর শপথ! আমরা খুব ভালরূপেই জানি ইউসুফ আঃ) সম্পূর্ণ নির্দোষ। এ সময় যুলাইখাও বলে উঠলোঃ “সত্য শেষ পর্যন্ত প্রকাশিত হয়েই গেল । আমি আজ স্বয়ং স্বীকার করছি যে, আমিই ইউসুফকে আঃ) কুকাজের দিকে আহবান করেছিলাম । এ সময় তান বাঁ বলেছিলেন ওটাই সত্য ছিল। অর্থাৎ তিনি বলেছিলেনঃ “এই মহিলাই আমাকে তার দিকে আকৃষ্ট করতে চেয়েছিল ।” এ ব্যাপারে তিনি সম্পূর্ণরূপে সত্যবাদী । আজ আমি দ্বিধাহীন চিত্তে নিজের অপরাধ স্বীকার করছি, যাতে আমার স্বামীও আশ্বস্ত হন যে, আমিও প্রকৃতপক্ষে তার ব্যাপারে কোন খিয়ানত করি নাই। হযরত ইউসুফের (আঃ) পবিত্রতার কারণে আমার দ্বারা কোন দুষ্কার্য প্রকাশিত হয় নাই। ব্যভিচার থেকে মহান আন্মাহ আমাকে রক্ষা করেছেন। আমার এই স্বীকারোক্তির দ্বারা আমার স্বামীর সামনে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয়ে গেল যে, আমি নির্লজ্জতাপূর্ণ কার্যে জড়িত হয়ে পড়ি নাই।” এটা সম্পূর্ণরূপে সত্য যে, বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র আল্লাহ সফল করেন না, বরং তা তিনি বানচাল করে দেন। ১২ পারা সমাপ্ত
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।