//৬/.030121761/১10.001া) সূরাঃ ইউসুফ ১২ ১৮৩ পারাঃ ১২ মদ্যপান করাবে এবং অপর 12454 রি ৩04 সম্বন্ধে কথা এই যে, সে ০ জি ৩৯৪ 05 শৃলবিদ্ধ হবে, অতঃপর তার 55 ৮৮৮ 25৯5৯ মস্তক হতে পাখি আহার ১-+১| -৪ +৮1১) ০৮৮৮৪।| করবে, যে বিষয়ে তোমরা 7:65 জানতে চেয়েছো তার সিদ্ধান্ত ০ 9০৪০০ 45১০০ হয়ে গেছে। এখন আল্লাহর মনোনীত বান্দা হযরত ইউসুফ (আঃ) তার কারা-সঙ্গীদ্বয়কে তাদের স্বপ্নের তাৎপর্য বলে দিচ্ছেন। কিন্তু কার স্বপ্নের ব্যাখ্যা কি তা তিনি নির্দিষ্ট করে বলে দিচ্ছেন না, যাতে তাদের একজন £খিত না হয় এবং মৃত্যুর পূর্বেই মৃত্যুর বোঝা তার উপর চেপে না বসে। বরং তিনি অস্পষ্টভাবেই তাদেরকে বললেন £ “তোমাদের মধ্যে একজন বাদশাহর সুরা পরিবেশনকারী নিযুক্ত হয়ে যাবে ।” এটা আসলে এ ব্যক্তির স্বপ্নের তাৎপর্য ছিল, যে নিজেকে আঙ্গুরের রস নিঙড়াতে দেখেছিল । আর যে ব্যক্তি নিজের মাথার উপর রুটি দেখেছিল তার স্বপ্রের ব্যাখ্যা তিনি এই দিলেন যে, তাকে শুল বিদ্ধ করা হবে এবং পাখি তার মাথার মগজ খাবে। এরপর তিনি বলেনঃ “এটা কিন্তু সংঘটিত হয়েই যাবে । কেননা, যে পর্যন্ত স্বপ্নের তাৎপর্য বর্ণনা করা না হয় সেই পর্যন্ত তা লটকানো অবস্থায় থাকে। আর যখন তার ব্যাখ্যা বর্ণিত হয়ে যায় তখন তা সংঘটিত হয়েই পড়ে ।” কথিত আছে যে, স্বপ্রের তাৎপর্য শুনার পর তারা উভয়ে বলেছিলঃ “আমরা তো আসলে কোন স্বপ্রই দেখি নাই।' তখন তিনি তাদেরকে বলেছিলেন ঃ “এখন তো তোমাদের প্রশ্ন অনুযায়ী এর ফল সংঘটিত হয়েই যাবে ।” এর দ্বারা জানা গেল যে, কেউ যদি অযথা স্বপ্নের কথা বলে এবং তার তাৎপর্য ও বলে দেয়া হয় তখন তার প্রকাশ অপরিহার্য হয়ে পড়ে। এ সব ব্যাপারে আল্লাহ তাআ'লাই সঠিক জ্ঞানের অধিকারী । মুআবিয়া ইবনু হায়দা” রোঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ “স্বপ্র পাখীর পায়ের উপর থাকে (অর্থাৎ উড়ন্ত অবস্থায় থাকে), যে পর্যন্ত না ওর তাৎপর্য বর্ণনা করা হয়। অতঃপর যখন ওর তাৎপর্য বর্ণনা করা হয় তখন তা সংঘটিত হয়ে যায়।”১ ১. এ হাদীসটি ইমাম আহমদ (রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।