Tafseer Ibn Kasir ( 12th Part) PDF
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

//৬/.030121761/১109.001া) সূরাঃ ইউসুফ ১২ ১৭৫ পারাঃ ১২ তীর বাহির যেমন সুন্দর ভিতরও তেমনই সুন্দর ।” অতঃপর সে ধমক দিয়ে বলেঃ “যদি তিনি আমার কথা না মানেন এবং মনোবাঞ্া পূর্ণ না করেন তবে অবশ্যই তাকে জেলখানায় যেতে হবে এবং আমি তাঁকে কঠিনভাবে লাঞ্ছিত করবো ।” এ সময় হযরত ইউসুফ (আঃ) আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করে বলেছিলেনঃ “হে আমার প্রতিপালক | এই নারীরা আমাকে যার প্রতি আহ্বান করছে তা অপেক্ষা কারাগার আমার কাছে অধিক প্রিয় । আমাকে আপনি তাদের কুকর্ম হতে রক্ষা করুন! আমি যেন দুষ্কার্যে লিপ্ত হয়ে না পড়ি। যদি আপনি আমাকে রক্ষা করেন তবেই আমি রক্ষা পাবো। আমার নিজের কোনই ক্ষমতা নেই। আমি আমার নিজের লাভ ও ক্ষতির মালিক নই। আপনার সাহায্য ও করুণা ছাড়া না আমি কোন পাপ কার্য থেকে বাঁচতে পারি, না কোন সৎ কাজ করতে পারি। হে আমার প্রতিপালক! আমি আপনার কাছেই সাহায্য চাচ্ছি এবং আপনার উপরই ভরসা করছি। আপনি আমাকে আমার নফসের কাছে.সমর্পণ করবেন না যে, আমি এ মহিলাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি এবং মুর্খদের অন্তত হই।” মহান আন্না তার প্রার্থনা কবুল করলেন এবং নির্জ্ঞতাপূর্ণ কাজ থেকে বাঁচিয়ে নিলেন। তাকে তিনি পবিভ্রতা দান করলেন এবং স্বীয় হিফাযতে রাখলেন। অশ্লীলতা ও বেহায়াপনা থেকে তিনি রক্ষা পেতেই থাকলেন। অথচ তিনি সেই সময় পূর্ণ যৌবনে পদার্পণ করেছিলেন এবং তিনি পূ্ণমাত্রায় সৌন্দর্যের অধিকারী হয়েছিলেন । তার ভিতরে বিভিন্ন প্রকারের সদৃগুণাবলীর সমাবেশ ঘটেছিল। তথাপি তিনি স্বীয় প্রবৃত্তিকে দমন করেছিলেন এবং আধীষের স্ত্রী যুলাইখার প্রতি মোটেই ভ্রক্ষেপ করেননি । অথচ সে ছিল নেতার কন্যা ও নেতার স্ত্রী এবং তার প্রভুপত্বী ৷ তাছাড়া সে ছিল অতীব সুন্দরী ও প্রচুর মালের অধিকারিণী । সে তাকে বলেছিল যে, যদি তিনি তার কথা মেনে নেন তবে সে তাকে পুর্ৃত করবে এবং না মানলে কারাগারে পাঠিয়ে দেবে । কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর ভয়। তাই তিনি পার্থিব সুখ শান্তিকে আল্লাহর নামে উৎসর্গ করে দিয়েছিলেন এবং ওর উপর কারাগারকেই পছন্দ করেছিলেন। উদ্দেশ্য একমাত্র এটাই যে, এর মাধ্যমে তিনি আল্লাহর আযাব থেকে রক্ষা পাবেন এবং পরকালে সাওয়াবের অধিকারী হবেন। এ জন্যেই সহীহ বুখারী ও সহীহ মুসলিমে রয়েছে যে, রাসূলুল্লাহ সেঃ) বলেছেনঃ “সাত প্রকারের লোককে আল্লাহ

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।