//৬/.00121761/১10.001া) সূরাঃ ইউসুফ ১২ ১৭৩ পারাঃ ১২ যেখানে তিনি অবস্থান করছিলেন । মহিলাদের দৃষ্টি তার দিকে পড়া মাত্রই তারা তার গরিমায় অভিভূত হয়ে পড়লো এবং তার সৌন্দর্য দর্শনে একেবারে আত্মহারা হয়ে গেল। ফলে এ সৃতীক্ষ চাকু দ্বারা ফল কাটার পরিবর্তে তারা নিজেদের হাতের অঙ্গুলীগুলি কেটে ফেললো । হযরত যায়েদ ইবনু আসলাম (রঃ) বলেন যে, যিয়াফতের খাদ্য ইতিপূর্বেই যথারীতি পরিবেশন করা হয়েছিল এবং তাদের আহারও ছিল সমাপ্তির পথে । শুধুমাত্র ফল দ্বারা আপ্যায়ন অবশিষ্ট ছিল। তাদের হাতে চাকু ছিল এবং তা দ্বারা তারা ফল কাটতে ছিল। এমতাবস্থায় যুলাইখা তাদেরকে বললোঃ “আপনারা ইউসুফকে (আঃ) দেখতে চান কি?” সবাই সমস্বরে বলে উঠলোঃ “হী হী।” তখনই হযরত ইউসুফকে (আঃ) ডেকে পাঠানো হয় এবং তিনি তাদের সামনে হাধির হন। এর পরেই তীকে চলে যেতে বলা হয়। সুতরাং তিনি চলে যান। তার এই আগমন ও প্রস্থানের ফলে তারা তার সামনের দিক এবং পিছনের দিক পূর্ণভাবে দেখবার সুযোগ পায়। তাকে দেখা মাত্রই তাদের মুঙ্ছা যাওয়ার উপক্রম হয় এবং ফল কাটার পরিবর্তে নিজেদের হাত কেটে ফেলে। কিন্তু তারা ব্যথা অনুভব করতে পারলো না । যখন হযরত ইউসুফ (আঃ) তাদের নিকট থেকে বিদায় হয়ে গেলেন তখন তারা ব্যথা অনুভব করলো এবং বুঝতে পারলো যে, ফলের পরিবর্তে তারা নিজেদের হাত কেটে ফেলেছে। এ সময় আযীযের স্ত্রী যুলাইখা তাদেরকে বললোঃ “দেখুন তো, একবার মাত্র তার সৌন্দর্য দর্শনে আপনারা আত্মভোলা হয়ে গেলেন, তাহলে আমার কি অবস্থা হতে পারে?” মহিলারা বলে উঠলোঃ “আল্লাহর কসম! ইনি তো মানুষ নন, বরং ফেরেশতা! সাধারণ ফেরেশতা নন বরং বড় মর্যাদাবান ফেরেশতা! আজ থেকে আমরা আর আপনাকে ভ€সনা করবো না ।” জদ্র-মহিলারা হযরত ইউসুফের (আঃ) মত তো নয়ই, এমনকি তীর কাছাকাছি এবং তার সাথে সাদৃশ্যযুক্ত সুন্দর লোকও কখনো দেখে নাই। তাকে সৌন্দর্যের অর্ধেক দান করা হয়েছিল।- মি্রাজ্রেসহীহ্ হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ সেঃ) তৃতীয় আকাশে হযরত ইউসুফের (আঃ) পার্খ দিয়ে গমন করার সময় বলেনঃ “তাকে সৌন্দর্যের অর্ধেক দান করা হয়েছে।” হযরত আনাস (রাঃ) হতে বর্নিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “ইউসুফকে (আঃ) এবং তার
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।