//৬/.030121761/১10.001া) সুরাঃ ইউসুফ ১২ ১৬৫ পারাঃ ১২ বাগাভীর (রঃ) হাদীসে হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সেঃ) বলেছেনঃ “আল্লাহ তা'আলা (ফেরেশ্তাদেরকে) বলে থাকেনঃ “আমার বান্দা যখন কোন ভাল কাজের ইচ্ছা করে তখন তোমরা ওর জন্যে পুণ্যলিখে নাও। অতঃপর সে যদি এ আমল করে ফেলে তবে ওর দশ গুন পৃণ্য লিখে ফেল। আর্ যদি কোন খারাপ কাজের ইচ্ছা করে এবং তা করে না ফেলে তবে ওর জন্যে পৃণ্য লিখে নাও। কেননা, সে আমার (শোস্তির ভয়ের) কারণেই ওটা ছেড়ে দিয়েছে আর যদি সে এঁ কাজ করে বসে তবে তোমরা এ পরিমাণই পাপ লিখে নাও।” এই হাদীসের শব্দগুলি আরও কয়েক রকমের রয়েছে। সহীহ বুখারী ও সহীহ মুসলিমেও এ হাদীসটি রয়েছে। একটি উক্তি এও রয়েছে যে, হযরত ইউসুফ (আঃ) তাকে (আমীযের স্ত্রীকে) মারার ইচ্ছা করেছিলেন। তাকে তিনি স্ত্রীরূপে গ্রহণ করার আকাঙ্খা করেছিলেন এরূপও একটি উক্তি আছে। একটি উক্তি রয়েছে যে, তিনি ইচ্ছা করতেন যদি না দলীল দেখতেন । কিন্তু দলীল দেখেছিলেন বলে . ইচ্ছা করেন নাই। কিন্তু আরবী ভাষার দিক দিয়ে এই উক্তি সম্পর্কে সমালোচনার অবকাশ রয়েছে। ইমাম ইবনু জারীর রেঃ) প্রমুখ গুরুজন এটা বর্ণনা করেছেন। এতো হলো হযরত ইউসুফের (আঃ) ইচ্ছা সম্পকী় কথা । এখন যে দলীল তিনি দেখেছিলেন সে সম্পর্কে আলোচনা করা যাক। এ সম্পর্কেও কয়েকটি উক্তি রয়েছে। হযরত ইবনু আব্বাস (রাঃ), সাঈদ (রঃ), মুজাহিদ (রঃ), সাঈদ ইবনু জুবাইর (রঃ), মুহাম্মদ ইবনু সীরীন রেঃ), হাসান (রঃ), কাতাদা' রেঃ) আবু সা*লিহ রেঃ), যহ্হাক (রঃ), মুহাম্মদ ইবনু ইসহাক রেঃ) প্রভৃতি গুরুজন হতে বর্ণিত আছে যে, হযরত ইউসুফ (আঃ) তার পিতা হযরত ইয়াকুবের (আঃ) ছবি সামনে দেখতে পান, তিনি যেন স্বীয় অঙ্গুলী মুখে পুরে দীড়িয়ে রয়েছেন। অন্য রিওয়াইয়াতে রয়েছে যে, তিনি হযরত ইউসুফের (আঃ) বক্ষে হাত মারেন। আওফী (রঃ) হযরত ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, হযরত ইউসুফের (আঃ) সামনে তার মনিবের (আযীযের) খেয়ালী ছবি প্রতিফলিত হয়েছিল। মুহাম্মদ ইবনু কা'ব আল কারাধী (রঃ) বলেন যে, হযরত ইউসুফ (আঃ) ঘরের ছাদের দিকে চ্ষু উঠিয়ে দেখেন যে, তাতে লিখিত রয়েছেঃ
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।