//৬/.00121761/১10.001া) সুরাঃ ইউসুফ ১২ ১৫২ পারাঃ ১২ সাথে সবাই তারা হৃদয়কে কঠোর করে নিলো । হযরত ইউসুফকে (আঃ) বিদায় করার সময় তার পিতা হযরত ইয়াকুব (আঃ) তাকে বুকে জড়িয়ে ধরেন এবং চুমু খান। তারপর তার জন্যে দুআ' করেন । পিতার চক্ষুর আড়াল হওয়া মাত্রই ভ্রাতাগণ ইউসুফকে (আঃ) কষ্ট দিতে শুরু করে। তাকে গাল মন্দ দেয় এবং মারপিট করে। এরপর এঁ কূপের কাছে এসে তারা রশি দ্বারা তার হাত পা বেঁধে কূপের মধ্যে ফেলে দিতে উদ্যত হয়। তিনি এক এক জনের কাছে গিয়ে অঞ্চল টেনে ধরেন এবং দয়ার আবেদন জানান। কিন্তু প্রত্যেকেই তাকে মেরে, ধাক্কা দিয়ে ফেলে দেয় । অবশেষে তিনি নিরাশ হয়ে যান। তারপর সবাই মিলে তাকে আরো শক্ত করে রশি দ্বারা বেঁধে কূপের মধ্যে লটকিয়ে দেয়। তিনি কূপের পার্খদেশ হাত দ্বারা ধরে নেন। কিন্তু ভ্রাতাগণ তার অঙ্গুলির উপর মেরে কূপের পার্শদেশ থেকে তার হাত ছাড়িয়ে নেয়। কৃপের অর্ধেক পর্যন্ত তিনি পৌঁছেছেন এমতাবস্থায় তারা রশি কেটে দেয় এবং তিনি কূপের তলদেশে পড়ে যান। কূপের মধ্যে একটি পাথর ছিল, তিনি এঁ পাথরের উপর দীড়িয়ে যান। এ বিপদের সময় ঠিক এ কঠিন ও সংকীর্ণ মুহূর্তে আল্লাহ তাআ'লা তার কাছে ওয়াহী পাঠালেন যে, তিনি যেন মনে প্রশান্তি আনয়ন করেন এবং ধৈর্য ও সহিষ্কুতা অবলম্বন করেন। চিন্তার কোনই কারণ নেই। তিনি যেন এটা মনে না করেন যে, এ বিপদ কখনো দূর হবে না। তার জেনে রাখা উচিত যে, কষ্টের পরেই স্বস্তি রয়েছে। তীর ভাইদের উপর মহান আল্লাহ তাকে বিজয় দান করবেন । তারা তীর কাছে নতি স্বীকার করবে । তারা আজ তীর সাথে যে কাজ করলো এমন সময় আসবে যে, তাদেরকে তাদের এই কাজ সম্পর্কে অবহিত করে দেয়া হবে। তখন তারা লঙ্জায় অবনত মস্তকে দীড়িয়ে নিজেদের অপরাধমূলক কাজের কথা শুনতে থাকবে এবং তারা জানতেও পারবে না যে, তিনিই ইউসুফ (আঃ)। যেমন হযরত ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, যখন হযরত ইউসুফের (আঃ) ভ্রাতাগণ তার নিকট আগমন করে তখন তিনি তাদেরকে চিনে নেন, কিন্তু তারা তীকে চিনতে পারে নাই । এ সময় তিনি একটি পেয়ালা চেয়ে নেন এবং ওটাকে নিজের হাতের উপর রেখে অঙ্গুলি দ্বারা আঘাত করেন । ফলে ঠন ঠন শব্দ হয়। তখনই তিনি ভাইদেরকে লক্ষ্য করে বলেনঃ “এই পেয়ালাটি তো কিছু কথা বলছে এবং তোমাদের সম্পর্কেই বলছে। এটা এই কথা বলছে যে, তোমাদের নাকি ইউসুফ (আঃ) নামক একটি বৈমাত্রেয় ভাই ছিল । তোমরা তাকে তোমাদের পিতার নিকট থেকে নিয়ে
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।