Tafseer Ibn Kasir ( 12th Part) PDF
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

//৬/.00121761/১109.001া) সুরাঃ ইউসুফ ১২ ১৪০ পারাঃ ১২ যদি তোমাদের মধ্যে স্বয়ং হযরত মূসা (আঃ) থাকতেন এবং তোমরা আমাকে ছেড়ে তার অনুসরণ করতে তবে তোমরা পথ ভ্রষ্ট হয়ে যেতে। উম্মতদের মধ্যে আমার অংশ হচ্ছ তোমরা এবং নবীদের মধ্যে তোমাদের অংশ হচ্ছি আমি ।”১ হযরত খা*লিদ ইবনু আরফাতা' (রোঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি (একদা) হযরত উমারের (রাঃ) কাছে বসে ছিলাম এমন সময় সুসের অধিবাসী আবদুল কায়েস গোত্রের একটি লোক হযরত উমারের (রাঃ) নিকট আগমন করে । তিনি তাকে জিজ্ঞেস করেনঃ “তুমি কি অমুকের পুত্র অমুক?” সে উত্তরে বলে ঃ “হা ।” তিনি পুনরায় প্রশ্ন করেনঃ “তুমি কি সূসে অবস্থান করছো?” সে জবাব দেয়ঃ “হা ।” তখন তিনি তার হাতের ছড়িটি দিয়ে তাকে প্রহার করেন। সে বলেঃ “হে আমীরুল মু'মিনীন! আমার অপরাধ কি?” উত্তরে তিনি বলেনঃ “বসো, বলছি।” অতঃপর তিনি “বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়ে এই সুরারই এই আয়াতগুলি 2৯] 2151 পর্যন্ত পড়েন। তিনবার তিনি এই আয়াতগুলি পাঠ করেন এবং প্রতিবারই তাকে প্রহার করেন। লোকটি আবার জিজ্ঞেস করেঃ “হে আমীরুল মু'মিনীন! আমার অপরাধ কি?” তিনি জবাবে বলেনঃ “তুমি “দানইয়াল' এর কিতাব লিপিবদ্ধ করেছো ।” সে তখন বলেঃ “আপনি আমাকে যো ইচ্ছা) আদেশ করুন, আমি তা পালন করবো ।” তিনি বললেনঃ “যাও, গরম পানি ও সাদা পশম দিয়ে ওগুলি উঠিয়ে ফেলো। সাবধান! আজকের পরে তুমি নিজেও তা পড়বে না এবং অন্যকেও পড়াবে না। এরপর যদি আমার কাছে খবর পৌছে যে, তুমি এটা পড়েছো বা কাউকে পড়িয়েছো তবে আমি তোমাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবো ।” অতঃপর তিনি তাকে বললেনঃ “বসো” । সে তখন তার সামনে বসে পড়লো । তিনি বলতে লাগলেনঃ “আমি (একবার) আহ্‌লে কিতাবের নিকট (সঃ) নিকট গমন করি । তিনি আমাকে জিজ্ঞেস করেনঃ “হে উমার (রাঃ) তোমার হাতে ওটা কি?” উত্তরে আমি বলিঃ “এটা একটা কিতাব, যা আমি লিখেছি, যেন আমাদের জ্ঞান বৃদ্ধিপ্রাপ্ত হয়। আমার এ কথা শুনে রাসূলুল্লাহ (সঃ) রাগাঘিত হন এবং তার চেহারা মুবারক লাল হয়ে যায়। তারপর ১. এ হাদীসটি মুসনাদে আহমদে হযরত আবদুল্লাহ ইবনু সা"বিত (রাঃ) হতে বর্ণিত হয়েছে।

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।