Tafseer Ibn Kasir ( 12th Part) PDF
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

//৬/.030121761/১10.001া) র সুরাঃ হুদ ১১ ১৩০ পারাঃ ১২ অযু করে, অতঃপর পাঁচ ওয়াক্ত নামায আদায় করে, তার পাপরাশি এ রূপেই ঝরে পড়ে যেমন এই ডালের পাতাগুলি ঝরে পড়লো ।” তারপর তিনি উপরোক্ত আয়াতটি পাঠ করেন।১ হযরত মুআ"য (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) তাকে বলেনঃ “হে মুআ”'য (রাঃ)! খারাপ কাজের পরপরই কোন ভাল কাজ করে ফেল, তাহলে এই ভাল কাজটি খারাপ কাজটিকে মুছে ফেলবে । আর লোকদের সাথে উত্তম চরিত্রের মাধ্যমে মেলামেশা কর।”২ হযরত আবু যার (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আল্লাহকে ভয় কর এবং যেখানেই থাক না কেন কোন খারাপ কাজের পিছনে কোন ভাল কাজ অবশ্যই করে ফেল, তা হলে এ ভালো কাজটি এ খারাপ কাজটিকে মুছে ফেলবে। আর উত্তম চরিত্রের সাথে জনগণের সাথে মেলামেশা কর।”* হযরত আবু যার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি বললামঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমাকে কিছু উপদেশ দিন।” তিনি বললেনঃ “যখন তুমি কোন মন্দ কাজ করে বসবে তখন ওর পরেই কিছু ভাল কাজ করে বেলরে ডাহলে এইডার ভাটি উরি াজটিকে নুরে কেনো জাম জিজ্ঞেস করলামঃ হে আল্লাহর রাসূল (সঃ)! 'লা-ইলাহা-ই্লাল্লাহুকি একটি উত্তম কাজ নয়? তিনি উত্তরে বললেনঃ “এটা তো বড়ই উত্তম কাজ।” হযরত আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ সেঃ) বলেছেনঃ “রাত্রি ও দিবসের যে কোন সময় কোন বান্দা 'লা-ইলাহা-ইল্লাল্লাহু' বলে, তার আমল নামা হতে গুণাহগুলি মিটিয়ে দেয়া হয় এবং এ স্থানে এ পরিমান পৃণ্য লেখে দেয়া হয়” হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, একটি লোক বলেঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমার এমন কোন আকাঙ্খা বা বাসনা নাই যা ১. এ হাদীসটি ইমাম আহ্মদ রেঃ) স্বীয় “সুসনাদে' বর্ণনা করেছেন। ২. এ হাদীসটিও ইমাম আহমদ (রঃ) বর্ণনা করেছেন। ৩. এ হাদীসটি ইমাম আহমদ (রঃ) স্বীয় “মুনসাদে' বর্ণনা করেছেন। ৪. এ হাদীসটিও ইমাম আহমদ (রঃ) বর্ণনা করেছেন। €. এ হাদীসটি ইমাম হাফিয আবু ইয়ালা আল-মূসিলী (রঃ) বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।